বিজেপিতে সরাসরি যোগ দিচ্ছেন না, নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন খবর শোনালেন অমরিন্দর
বিজেপি সরাসরি যোগ দিচ্ছেন না, নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন খবর শোনালেন অমরিন্দর
বিজেপিতে যাচ্ছেন না। কিন্তু বিজেপির সহযোগি হিসেবে কাজ করবেন। নিজের দল ঘোষণা করে সেই ইঙ্গিত দিলেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। বিধানসভা নির্বাচনের আগেই নিজের দল তৈরি করবেন বলে ইঙ্গিত দিয়েছেন অমরিন্দর সিং। তাতে বিজেপির সঙ্গে জোট গড়েই নির্বাচনের ময়দানে নামবেন বলে জানিয়েছেন তিনি। তবে এই সবের মাঝে একটা শর্ত রেখেছেন অমরিন্দর। মোদী সরকার যদি নয়া কৃষি আইনের তিনটি বিতর্কিত আইন প্রত্যাহার করে নেন তবেই তিনি বিজেপির সঙ্গে হাত মিলিয়ে নির্বাচনে লড়বেন।

নিজের দল গড়ছেন অমরিন্দর
দলবদলের সব জল্পনা উড়িয়ে নতুন অবস্থান ঘোষণা করলেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। তিনি টুইটে জানিেয়ছেন ২০২২ সালের পাঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে নিজের দল ঘোষণা করবেন। এবং সেই দল বিধানসভা ভোটে লড়বে পাঞ্জাবে। পাঞ্জাবের মানুষের কথা ভেবে এবং সেখানকার মানুষের স্বার্থেই নিজের দল তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ক্যাপ্টেন। অমরিন্দর সিংয়ের মিডিয়ায় অ্যাডভাইসার টুইটে সেকথা জানিয়েছেন।

শর্ত রেখেছেন অমরিন্দর
টুইটে অমরিন্দরের কথা জানিয়ে তাঁর মিডিয়া অ্যাডভাইসার লিখেছেন, ২০২২ সালের বিধানসভা ভোটের আগে হয়তো মোদী সরকার কৃষক বিক্ষোভ নিয়ে সমাধান সূত্র বের করবেন। সেই সমাধান সূত্র কৃষকদের স্বার্থেই হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। সেটা বাস্তবায়িত হলে বিজেপি সঙ্গে হাত মিলিয়ে কাজ করবে অমরিন্দরের নতুন দল। প্রসঙ্গত উল্লেখ্য কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর অমিত শাহ এবং অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেছিলেন অমরিন্দর সিং। তার পরেই জল্পনা শুরু হয়েছিল অমরিন্দর সিং হয়তো বিজেপিতে যোগ দিতে চলেছেন।

মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা
নির্বাচন এগিয়ে আসতেই অমরিন্দর সিংয়ের বিরুদ্ধে বিদ্রোহ মাথা চারা দিয়েছিল। অমরিন্দর সিংয়ের পদত্যাগের দাবিতে সরব হয়েছিলেন তাঁর দলের লোকেরা। অমরিন্দর সিং নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি বলে অভিযোগ করেছিেলন তাঁর দলের একাধিক বিধায়ক। এই নিয়ে হাইকমান্ডের কাছে অনুরোধ জানিয়েছিলেন তাঁরা। শেষ পর্যন্ত পদত্যাগই করতে হয় তাঁকে। মুখ্যমন্ত্রী পদ ছাড়তে হলে কংগ্রেস ছাড়বেন বলেও জানিয়েছিলেন তিনি।

সিধুর সঙ্গে বিবাদ
অমরিন্দর সিংেয়র সঙ্গে নভজ্যোৎ সিং সিধুর বিবাদ নতুন বিষয় নয়। সিধুর সঙ্গে প্রথম থেকেই বিবাদে জড়িয়েছিলেন তিনি। সিধুকে পাঞ্জাব কংগ্রেসের সভাপতি নির্বাচন করার প্রবল বিরোধিতা করেছিলেন অমরিন্দর সিং। সিধুর উস্কানিতেই অমরিন্দরের বিরুদ্ধে বিদ্রোহ মাথাচারা দিয়েছিল বলে অভিযোগ। তার জেরেই শেষ পর্যন্ত দল ছাড়লেন অমরিন্দর সিং।












Click it and Unblock the Notifications