সিধুতে নারাজ অমরিন্দর, বেঁকে বসলেন ভোটের লড়াইয়ে, সোজা সোনিয়াকে ফোন ক্যাপ্টেনের
সিধুতে নারাজ অমরিন্দর, বেঁকে বসলেন ভোটের লড়াইয়ে, সোজা সোনিয়াকে ফোন ক্যাপ্টেনের
শিয়রে ভোট এদিকে অন্তর্দ্বন্দ্বে জর্জরিত পাঞ্জাব কংগ্রেস। চরমে উঠেছে সিধুর সঙ্গে অমরিন্দর সিংয়ের বিবাদ। কিছুতেই সিধুকে জায়গা দিতে রাজি নন অমরিন্দর। এই নিয়ে সোজা সোনিয়া গান্ধীকে ফোন করেছেন তিনি।
কয়েকদিন আগে রাহুল গান্ধীর সঙ্গে সিধুর বৈঠক হয়েছে। তারপরেই জল্পনা শুরু হয়েছে পাঞ্জাবের বিধানসভা ভোটে বড় দায়িত্ব দেওয়া হতে পারে সিধুকে। তাতেই বেজায় চটেছেন ক্যাপ্টেন।

সিধুকে বিশেষ দায়িত্ব
শোনা যাচ্ছে ফের কংগ্রেসে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন নভজ্যোত সিং সিধু। তাঁকে পাঞ্জাবের কংগ্রেস ইউনিটের সভাপতি করা হতে পারে বলে জল্পনা শুরু হয়েছে। কয়েকদিন আগেই রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক হয়েছেন সিধুর। তারপরেই এই জল্পনা পারদ চড়তে শুরু করেছে।

প্রবল আপত্তি অমরিন্দরের
সিধুকে ইউনিট প্রেসিডেন্ট কিছুতেই মানবেন না একথা জানিয়ে সরাসরি সোনিয়া গান্ধীকে ফোন করেছিলেন অমরিন্দর সিং। সিধুর নেতৃত্বে কিছুতেই তিনি মেনে নেবেন না বলে সোনিয়া গান্ধীকে সাফ জানিয়ে দিয়েছেন। সিধুর নেতৃত্বে ভোটে তিনি লড়বেন না বলেও সোনিয়া গান্ধীকে জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নন অমরিন্দর
এবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হচ্ছেন না ক্যাপ্টেন। সেকথা আগেই ঘোষণা করেছে পাঞ্জাব কংগ্রেসের প্রধান হরিশ রাওয়াত। তবে অমরিন্দরকে প্রচার কমিটির প্রধান করা হয়েছে। ২ জনকে ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসেবে নিয়োহ করেছে হাইকমান্ড বিজেন্দর সিঙ্ঘালা এবং সঙ্কোশ চৌধুরী। এদিকে আবার ইস্তেহার কমিটির চেয়ারম্যান করা হয়েছে পিএস বাজওয়াকে।

চরম দ্বন্দ্ব কংগ্রেসে
মল্লিকার্জুন খাড়গের মধ্যস্থতায় আগে সিধুর সঙ্গে অমরিন্দরের বিবাদে ইতি টানা গিয়েছিল। কিন্তু সেটা অনেক বেশি বেড়ে গিয়েছে ভোট সামনে আসতেই। সিধুকে নিয়ে প্রবল আপত্তি অমরিন্দরের প্রকাশ্যে এনে দিয়েছে কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব। ২০২২-র আগে কংগ্রেসের এই দ্বন্দ্ব ভোট ব্যাঙ্কে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।












Click it and Unblock the Notifications