সোনিয়া গান্ধীকে দল ছাড়ার চিঠি দিয়েই নিজের নতুন দল ঘোষণা অমরিন্দরের
সোনিয়া গান্ধীকে দল ছাড়ার চিঠি দিয়েই নিজের নতুন দল ঘোষণা অমরিন্দরের
আগেই জানিয়েছিলেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী। দীপাবলির শুভক্ষণে ধনতেরাসের িদনেই নিজের নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করলেন অমরিন্দর সিং। নিজের নতুন রাজনৈতিক দলের নাম দিয়েছেন পাঞ্জাব লোক সংগ্রেস। নতুন দলের নাম ঘোষণা করার আগে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে নিজের দল ছাড়ার চিঠি পাঠিয়ে দিয়েছেন তিনি।

নতুন দল ঘোষণা অমরিন্দরের
আগেই নিজের দল ঘোষণার কথা জানিয়েছিলেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। তিনি জানিয়েছিলেন খুব শীঘ্রই নিজের পৃথক দলের নাম ঘোষণা করবেন বলে জানিয়েছিলেন তিনি। অবশেষে ধনতেরাসের শুভ দিনে নিজের দলের নাম অনুষ্ঠানিক ভাবে ঘোষণা করলেন অমরিন্দর সং। ক্যাপ্টেেনর নতুন দলেন নাম পাঞ্জাব লোক কংগ্রেস। কংগ্রেস ছাড়ার কথা জানিয়ে আজই সোনিয়া গান্ধীকে চিঠি দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী পদ ছাড়ার পরেই নিজের পৃথক দল গঠনের কথা জানিয়েছিলেন তিনি। তারপরেই আনুষ্ঠানিক ভাবে নিজের দল ঘোষণা করলেন তিনি।

সোনিয়া গান্ধীকে দল ছাড়ার চিঠি
পাঞ্জাব কংগ্রেসের চাপ বাড়ালেন অমরিন্দর সিং। রাহুল-প্রিয়াঙ্গা সিধুকে সমর্থন করা নিয়ে ক্যাপ্টেনের সঙ্গে প্রবল বিরোধিতা তৈরি হয়েছিল দলের। সিধুকে পাঞ্জাব কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতি করার প্রবল বিরোধিতা করে সোনিয়া গান্ধীকে চিঠিও লিখেছিলেন তিনি। তিনি হুমকি দিয়েছিলেন সিধুকে পদে রাখা হলে তিনি দল ছাড়বেন তিনি। এমনকি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার হুমকি দিয়েছিলেন তিনি। কিন্তু কংগ্রেস অমরিন্দরের কথা শুনতে রাজি হয়নি। সিধুকেই প্রদেশ কংগ্রেস সভাপতি পদে বসানো হয়। তার পরেই সিধুর ইন্ধনেই দলেপ অন্দরে অমরিন্দরের বিরোধিতা শুরু হয়। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী পদ ছাড়ার সিদ্ধান্ত নেন অমরিন্দর। তারপরে দল ছাড়ার কথা ঘোষণা করেন। মঙ্গলবার দিন আনুষ্ঠানিকভাবে দল ছাড়লেন অমরিন্দর সিং।

বিজেপিতে যোগদানের জল্পনা
অমরিন্দর সিং মুখ্যমন্ত্রী পদ ছাড়ার পর অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন অমরিন্দর সিং। তারপরেই জল্পনা শুরু হয়ে গিয়েছিল তিনি বোধহয় বিজেপিতে যোগ দিচ্ছেন। এমনকী জাতিয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গেও বৈঠক করেছিলেন তিনি। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করেছিলেন অমরিন্দর সিং। তারপরেই আরও জোরাল হয়েছিল অমরিন্দরের বিজেপিতে যোগদানের জল্পনা। কিন্তু শেষে তিনি নিজেই জানিয়ে দেন বিজেপিতে যোগ দিচ্ছেন না তিনি তবে ভোটে বিজেপির সঙ্গে জোট করতে পারেন। তার আগে অবশ্য তিনি শর্ত রেখেছেন মোদী সরকার যদি কৃষি আইন প্রত্যাহার করে েনন তাহলে তিনি বিজেপির সঙ্গে জোট গড়ে নির্বাচনে লড়বেন।

চাপ বাড়ল কংগ্রেসের
হাতে বেশি সময় নেই পাঞ্জাবের বিধানসভা নির্বাচনের। তার মধ্যে কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব প্রকট। নতুন মুখ্যমন্ত্রীর সঙ্গে সিধুর সম্পর্ক খুব একটা ভাল নেই। তার উপরে আবার দলের অন্দরেইএকাধিক নেতার মধ্যে প্রবল বিরোধ তৈরি হয়েছে। তারমধ্যে আবার অমরিন্দরের নতুন দল ঘোষণায় কংগ্রেসে বড় ভাঙন ধরবে বলে মনে করা হচ্ছে। সেই ভাঙন কংগ্রসে কতটা আটকাতে পারবে তাতে সন্দেহ রয়েছে। তারপরে আবার অমরিন্দরের নতুন দল পাঞ্জাব লোক কংগ্রেস অনেকটাই ভোট কাটবে কংগ্রেসের।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications