দেশে ২০ টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ UGC-র! তালিকায় পশ্চিমবঙ্গের দুটি
কুড়িটি বিশ্ববিদ্যালয়কে ভুয়ো বলে ঘোষণা করল ইউজিসি। বুধবার এই তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় দিল্লির সব থেকে বেশি ভুয়ো শিক্ষা প্রতিষ্ঠানের নাম রয়েছে। যা দেশের মধ্যে সর্বোচ্চ।
ইউজিসির সচিব এদিন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ইউজিসির নজরে এসেছে, বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ইউজিসি আইনের বিপরীতে হেঁটে ডিগ্রি দিচ্ছে। এই জাতীয় বিশ্ববিদ্যালয়গুলির যেসব ডিগ্রি দিচ্ছে তা উচ্চ শিক্ষা বা কর্মসংস্থানের জন্য স্বীকৃত বা বৈধ নয়। সোজা কথায় এইশব বিশ্ববিদ্যালয়গুলি ভুয়ো।

তালিকায় থাকা দিল্লির আটটি ভুয়ো বিশ্ববিদ্যালয় হল, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ পাবলিক অ্যান্ড ফিজিকাল হেলথ সায়েন্সেস, দরিয়াগঞ্জের কমার্শিয়াল ইউনিভার্সিটি লিমিটেড, ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি, ভোকেশনাল ইউনিভার্সিটি, এডিআর-সেন্ট্রিক জুরিডিক্যাল ইউনিভার্সিটি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বিশ্বকর্মা ওপেন ইউনিভার্সিটি ফর সেলফ এমপ্লয়মেন্ট, আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়।
এই তালিকায় উত্তর প্রদেশের চারটি বিশ্ববিদ্যালয় রয়েছে। সেগুলি হল, গান্ধী হিন্দি বিদ্যাপীঠ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রো কমপ্লেস্ক হোমিওপ্যাথি, নেতাজি সুভাষ চন্দ্র বসু ওপেন ইউনিভার্সিটি, ভারতীয় শিক্ষা পরিষদ।
তালিকায় অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গের দুটি করে বিশ্ববিদ্যালয় রয়েছে। অন্ধ্রপ্রদেশের দুটি বিশ্ববিদ্যালয় হল ক্রাইস্ট নিউ টেস্টামেন্ট ডিমড ইউনিভার্সিটি ও বাইবেল ওপেন ইউনিভার্সিটি অফ ইন্ডিয়া। পশ্চিমবঙ্গের দুটি ভুয়ো বিশ্ববিদ্যালয় হল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ ওয়েস্ট বেঙ্গল।
ইউজিসির তালিকায় বাকি চারটি বিশ্ববিদ্যালয় হল, কর্নাটকের বাদাগাংভি সরকার ওয়ার্ল্ড ওপেন ইউনিভার্সিটি সোসাইটি, কেরলের সেন্ট জনস ইউনিভার্সিটি, মহারাষ্ট্রের রাজা আরাবিক ইউনিভার্সিটি এবং পুদুচেরির শ্রী বোধী অ্যাকাডেমি অফ হায়ার এডুকেশন।












Click it and Unblock the Notifications