আফগানিস্তান ফেরত ভারতীয়দের ১৬ জন কোভিড পজিটিভ, কোয়ারান্টাইনে বাকিরা

আফগানিস্তান ফেরৎ ভারতীয়দের ১৬ জন কোভিড পজিটিভ, কোয়ারান্টাইনে বাকিরা

তালিবান অধ্যুষিত আফগানিস্তান থেকে মঙ্গলবার ৭৮ জন ভারতীয়কে নিয়ে দিল্লি উড়ে আসে ভারতীয় বায়ু সেনার বিমান৷ দিল্লি বিমানবন্দরে এই ৭৮ জনের করোনা পরীক্ষায় দেখা যায় ১৬ জন কোভিড রয়েছেন। এরপরই এদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ এই সংক্রমণ চিন্তা বাড়াচ্ছে করোনা বিশেষজ্ঞদের।

আফগানিস্তান ফেরৎ ভারতীয়দের ১৬ জন কোভিড পজিটিভ, কোয়ারান্টাইনে বাকিরা

ভারতে করোনার প্রথম ওয়েভ শুরু জন্য বিদেশ থেকে ফিরিয়ে আনা ভারতীয়দের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল৷ সে সময় অনেকেই আঙুল তুলেছিলেন মোদী সরকারের দিকে! তাই এবার আর সে পথে হাঁটল না ভারত সরকার। দেশ করোনা সংক্রমনের তৃতীয় ওয়েভের সামনে দাঁড়িয়ে রয়েছে। এই সময় কোনও রকম রিস্ক নিতে চাইছে না কেন্দ্র সরকার৷ অন্যদিকে আফগানিস্তান তালিবানের দখলে চলে যাওয়ার পর সেখান থেকে ভারতীয়দের ফিরিয়ে আনছে মোদী সরকার৷ দিল্লি বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই কোভিডবিধি মেনে তাদের করোনা পরীক্ষা করা হচ্ছে৷ এরকমই মঙ্গলবার আফগানিস্তান থেকে দিল্লি ফেরা ৭৮ জনের কোভিড পরীক্ষা হয়৷ এবং তাদের মধ্যে ১৬ জন কোভিড পজিটিভ হিসেবে চিহ্নিত হয়েছেন। এই ১৬ জনকে দিল্লির LNJP হাসপাতালের কোভিড চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়েছে৷

আফগানিস্তান থেকে ফেরা বাকি জন ভারতীয়কে বা ৬২ জনকে বাড়ি না পাঠিয়ে ইন্দো-তিব্বত বর্ডার পুলিশের করোনা ক্যাম্পে পাঠানো হয়েছে৷ দক্ষিণ-পশ্চিম দিল্লীর ছাওলা এলাকার এই ক্যাম্পটিতে আগামী ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকবেন এই ৬২জন। কেন্দ্র সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে নিয়মিত তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে৷ আগামীতে কারও করোনা সংক্রমণ ধরা পড়লে তাঁকে LNJP হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হবে৷

সরকারি সূত্রের খবর এই ৭৮ জনের ৪৬ জন হলেন আফগান শিখ এবং হিন্দু৷ শিখদের পবিত্র ধর্মগ্রন্থ গুরু গ্রন্থসাহিবের তিনটি বই সহ এই বিমানটি কাবুল থেকে দিল্লি এসেছিল মঙ্গলবার। দিল্লিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী৷ তিনি নিজে গিয়ে মাথায় করে গ্রন্থসাহিব বিমান থেকে নামিয়ে আনেন৷ এই ৪৬ ছাড়াও আরও ২০০ জন শিখ এবং হিন্দু কাবুলে অপেক্ষা করছেন ভারতে ফিরে আসার জন্য৷ কাবুলের একটি শিখ গুরুদুয়ারাতে তাঁরা রয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+