Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

লন্ডন থেকে ফেরার পথে আমজাদ আলি খানের সরোদ বেপাত্তা

ওস্তাদ
নয়াদিল্লি, ৩০ জুন: লন্ডন থেকে দিল্লি ফেরার পথে খোয়া গেল ওস্তাদ আমজাদ আলি খানের সরোদ। গত ২৮ জুন ঘটনাটি ঘটার পর ব্রিটিশ এয়ারওয়েজ তাঁকে আশ্বাস দিয়েছিল, তা ফিরিয়ে দেওয়ার। কিন্তু এখনও সরোদটি না পাওয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন এই কিংবদন্তী সরোদ বাদক।

লন্ডনের ডার্টিংটন কলেজে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে গিয়েছিলেন আমজাদ আলি খান। সঙ্গে ছিলেন স্ত্রী শুভলক্ষ্মী। ২৮ জুন ব্রিটিশ এয়ারওয়েজের উড়ানে তাঁরা দিল্লি ফিরছিলেন। ওস্তাদ আমজাদ আলি খান জানান, "২৮ জুন যখন দিল্লি এয়ারপোর্টে নামলাম, দেখলাম আমার সরোদটা নেই। ৪-৫ ঘণ্টা অপেক্ষা করেছি। যখন খুঁজে পেলাম না, ব্রিটিশ এয়ারওয়েজের কর্মীরা এসে জানালেন, পরের উড়ানে ওটা লন্ডন থেকে আসছে। ৪৮ ঘণ্টা কেটে গিয়েছে। এখনও অপেক্ষা করছি। এত বড় একটা বিমান কোম্পানি কী করে এমন দায়িত্বজ্ঞানহীন হতে পারে, ভাবতেই পারছি না।" তাঁর আরও মন্তব্য, "গত ৪৫ বছর ধরে ওই সরোদটা আমার সঙ্গী। এখন হারিয়ে গেল। কীভাবে আমি বাঁচব!"

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>After damaging my Sarod in 1997, British Airways now misplaces my Sarod. 48 hours and I still wait anxiously for... <a href="http://t.co/CD7TlSVcjg">http://t.co/CD7TlSVcjg</a></p>— Amjad Ali Khan (@AAKSarod) <a href="https://twitter.com/AAKSarod/statuses/483502880385945601">June 30, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

বিব্রত ব্রিটিশ এয়ারওয়েজ ক্ষতিপূরণের প্রস্তাবও দিয়েছে। কিন্তু আমজাদ আলি খান তাতে নারাজ। খুব স্বাভাবিক। শিল্পের দর সব সময় টাকার মূল্যে কি বিচার করা সম্ভব?

বিমান কোম্পানিটির তরফে বলা হয়েছে, "লন্ডনের হিথরো বিমানবন্দরের ৫ নম্বর টার্মিনালের মালপত্র বিভাগে কিছু একটা গণ্ডগোল হয়েছে। ওখান থেকেই তাঁর সরোদটি বিমানে ওঠার কথা ছিল। আমরা এখনও খুঁজছি। রেকর্ড ঘেঁটে দেখছি। শিল্পীকে অনুরোধ, উনি যেন একটু সময় দেন।"

আমজাদ আলি খান আরও অভিযোগ করেছেন, ১৯৯৭ সালে এই ব্রিটিশ এয়ারওয়েজই তাঁর সরোদটির ক্ষতি করেছিল। তখনও তারা ক্ষমা চেয়েছিল। ফের এমন ঘটনা ঘটল। এ বারের ঘটনায় ঘনিষ্ঠরা তাঁকে ব্রিটিশ এয়ারওয়েজের বিরুদ্ধে মামলা করার পরামর্শ দিয়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+