জ্ঞানপীঠ সম্মানে ভূষিত হলেন আরও এক বাঙালি সাহিত্যিক
ইংরেজি ভাষায় সাহিত্য চর্চা করলেও তিনি আদ্যন্ত বাঙালি। কলকাতায় জন্ম ও বেড়ে ওঠা। বাঙালি হিসাবে ফের একবার সাহিত্য জগতে সেরার সম্মানে ভূষিত হলেন অমিতাভ ঘোষ।
ইংরেজি ভাষায় সাহিত্য চর্চা করলেও তিনি আদ্যন্ত বাঙালি। কলকাতায় জন্ম ও বেড়ে ওঠা। বাঙালি হিসাবে ফের একবার সাহিত্য জগতে সেরার সম্মানে ভূষিত হলেন অমিতাভ ঘোষ। এবছরের জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক হিসাবে ঘোষণা করা হয়েছে তাঁর নাম।

শুক্রবার ভারতীয় জ্ঞানপীঠের তরফে জানানো হয়েছে সাহিত্যে অসাধারণ অবদানের জন্য এবছরের সম্মানে অমিতাভ ঘোষকে ভূষিত করা হচ্ছে।
অমিতাভ ঘোষ বর্তমান লেখকদের সেই শ্রেণিতে পড়েন যাঁরা ঐতিহাসিক নানা আঙ্গিককে বর্তমান ভাবনার সঙ্গে অসাধারণভাবে মিলিয়ে দিতে পারেন। তাঁর রচনা ইতিহাসবিদ ও নৃতত্ত্ববিদ হিসাবে তাঁর সমৃদ্ধ ভাবনাকে প্রতিফলিত করে বলে ভারতীয় জ্ঞানপীঠের তরফে বিবৃতিতে বলা হয়েছে।
অমিতাভ ঘোষের সেরা সাহিত্যগুলির মধ্যে অন্যতম হল - শ্যাডো লাইনস, দ্য গ্লাস প্যালেস, দ্য হাংরি টাইড, দ্য আইবিস ট্রিলজি - সি অব পপিস, রিভার অব স্মোক অ্যান্ড ফ্লাড অব ফায়ার ইত্যাদি।
১৯৫৬ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন অমিতাভ ঘোষ। বর্তমানে স্ত্রী দেবোরাহ বেকারকে নিয়ে তিনি নিউ ইয়র্কে থাকেন। দিল্লিতে পড়াশোনা করা ছাড়াও তিনি অক্সফোর্ডেও পড়াশোনা করেছেন। জীবনের বেশিরভাগ সময়ই তিনি ভারত ছাড়া বাংলাদেশ, শ্রীলঙ্কাতে কাটিয়েছেন।
বাংলা থেকে এর আগে আশাপূর্ণাদেবী, মহাশ্বেতা দেবী, শঙ্খ ঘোষের মতো জনপ্রিয় সাহিত্যিকরা জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন। এবার সেই তালিকায় যোগ হল অমিতাভ ঘোষের নাম।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications