Ram Mandir: বলিউড থেকে ক্রিকেট, অযোধ্যায় নক্ষত্র সমাবেশ, উদ্বোধনী অনুষ্ঠানে হাজির সচিন থেকে অমিতাভ
গত কয়েক সপ্তাহ ধৱেই অযোধ্যা জুড়ে উৎসবের মেজাজ। আর সোমবার যেন সেই উৎসবেরই নবমী। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৭ হাজার অতিথি উপস্থিত হয়েছেন রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে।এরমধ্যে রয়েছেন সেলেব্রিটিরা। বলিউড থেকে ক্রিকেট সব মিলেমিশে একাকার অযোধ্যায়। ভগবান শ্রী রাম চন্দ্রের পবিত্র মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হলেন সচিন তেন্ডুলকর থেকে অমিতাভ বচ্চন।
রজনীকান্ত থেকে অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, রণবীর কাপূর, আলিয়া ভট্ট বলিউড তারকাদের আজ বেশিরভাগের গন্তব্যই ছিল অযোধ্যা। সকাল থেকেই তাঁরা আসতে শুরু করেন রাম নগরীতে। কয়েকদিন আগেই এসেগিয়েছেন কঙ্গনা রানায়ত।

তেলুগু চলচ্চিত্র তারকা চিরঞ্জীবি এবং রাম চরণ অযোধ্যায় পৌঁছেছেন। রামমন্দির উদ্বোধন এসে আবেগতাড়িত হয়ে পড়লেন অভিনেতা মনোজ যোশী। অযোধ্যায় গিয়েছেন পরিচালক রাজকুমার হিরানি, অভিনেতা জ্যাকি শ্রফ। রামমন্দিরে পৌঁছে গিয়েছেন বলিউড অভিনেতা ভিকি কৌশল এবং তাঁর স্ত্রী তথা অভিনেত্রী ক্যাটরিনা কইফ। সাদা কুর্তা-পাজামা পরেছেন ভিকি। ক্যাটরিনা পরেছেন উজ্জ্বল সোনালি রঙের শাড়ি।
শুধু অভিনেতা- অভিনেত্রীরা, বলিউডের গায়করাও হাজির হয়েছেন রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে। সোনু নিগম থেকে, অনু মালিক বা কৈলাশ খের, শঙ্কর মহাদেবন, প্রত্যেকেই পুণ্যভূমি অযোধ্যায় উপস্থিত হয়েছেন রাম মন্দিরের ঐতিহাসিক অনুষ্ঠানের সাক্ষী থাকতে। রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে রামের ভজন গেয়ে শোনান শঙ্কর মহাদেবন ও সোনু নিগম।।
#WATCH | Actors Madhuri Dixit Nene, Vicky Kaushal, Katrina Kaif, Ayushmann Khurrana, Ranbir Kapoor, Alia Bhatt and filmmakers Rajkumar Hirani, Rohit Shetty arrive at Shri Ram Janmabhoomi Temple in Ayodhya to attend the Pran Pratishtha ceremony pic.twitter.com/0KCYCaQz9R
— ANI (@ANI) January 22, 2024
অনু মালিক বলেন বলেন, "সম্প্রতিই প্রধানমন্ত্রী মোদী বলেছেন আমার সুর দেওয়া একটি ভজন ওনার খুব ভাল লেগেছে। এখানে এসে খুব ভাল লাগছে। যখন প্রথমবার রাম মন্দির দেখলাম, আমার চোখে জল চলে আসল..."
শুধু কী বলিউড, হাজির দেশের ক্রীড়া ব্যক্তিত্বরাও। রবিবারই স্ত্রীকে নিয়ে অযোধ্যায় উপস্থিত হয়ে ছিলেন অনিল কুম্বলে। সোমবার একে একে হাজির হলেন ভেঙ্কটেশ প্রসাদ, সচিন তেন্ডুলকর, মিতালি রাজ, সাইনা নেহওয়াল, থেকে শুরু করে বাইচুং ভুটিয়া।
#WATCH | Cricket legend Sachin Tendulkar arrives at the Shri Ram Janmabhoomi Temple in Ayodhya to attend the Ram Temple Pran Pratishtha ceremony#RamMandirPranPrathistha pic.twitter.com/72BLcxUnmp
— ANI (@ANI) January 22, 2024
রামমন্দিরে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দিতে সোমবার সকালেই অযোধ্যায় পৌঁছে যান সচিন তেন্ডুলকর। মন্দির চত্ত্বরে সচিনকে ঘিরে উদ্দীপনা চোখে পড়ে। অনুষ্ঠানে যোগ দিয়ে সাইনা নেহওয়াল বলেন, 'আমাদের সবার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। রামলালার দর্শন পাওয়ার অপেক্ষায় রয়েছি। কতটা খুশি সেটা বোঝাতে পারব না। আমার ভাগ্য ভালো, এই সুযোগ পেয়েছি।
রাম মন্দিরের উদ্বোধনে অনুষ্ঠানে এসেছে অম্বানী পরিবারের সদস্যরা। এদিন সকালে মন্দিরে এসে পৌঁছন আকাশ অম্বানী ও তাঁর স্ত্রী শ্লোকা অম্বানী। আকাশ বলেন, "এই দিনটি ইতিহাসে লেখা থাকবে। আমরা খুব খুশি এখানে আসতে পেরে।"
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications