আর্থিক কেলেঙ্কারি বিতর্কে মুখ খুললেন অমিতাভ বচ্চন, কী বললেন তিনি

পানামা পেপার্সের পর প্যারাডাইস পেপার্সে নাম জড়িয়েছে বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনের। নিজের নাম বারবার এমন ঘটনায় জড়িয়ে যাওয়া নিয়ে মুখ খুলেছেন বিগ বি।

পানামা পেপার্সের পর প্যারাডাইস পেপার্সে নাম জড়িয়েছে বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনের। নতুন গোপন আর্থিক দুর্নীতিই বলা যেতে পারে একে। বিপুল সম্পদ লুকিয়ে অন্যত্র সরিয়ে যারা আয়কর ফাঁকি দিয়েছেন, তাদের নাম ফাঁস করা হয়েছে প্যারাডাইস পেপার্সে। অভিযোগ এমনটাই। এই প্রেক্ষিতে না হলেও নিজের নাম বারবার এমন ঘটনায় জড়িয়ে যাওয়া নিয়ে মুখ খুলেছেন অমিতাভ।

আর্থিক কেলেঙ্কারি বিতর্কে মুখ খুললেন অমিতাভ বচ্চন, কী বললেন তিনি

প্যারাডাইস পেপার্সে নাম জড়ানোর আগে বোফর্স কেলেঙ্কারি, পানামা পেপার্স, মুম্বইয়ে অবৈধ নির্মাণে নাম জড়িয়েছে অমিতাভের। রবিবার নিজের ব্লগে এসব ঘটনার প্রসঙ্গ উল্লেখ করে বিগ বি লেখেন, আমরা এই বয়সে এবং এই সময়ে দাঁড়িয়ে এত গুরুত্ব ও প্রচার আমি চাই না। শান্তি চাই। যাতে জীবনের শেষ কয়েকটা বছর নিজের হয়ে নিজের মতো করে বাঁচতে পারি। আমি উপাধি চাই না, গুণগান চাই না। আমি তার যোগ্য নই।

মুম্বইয়ের গুরগাঁওয়ে একটি অবৈধ নির্মাণ নিয়ে বৃহন্মুম্বই পুরসভা অমিতাভকে নোটিশ দিয়েছে। যদিও সেই ঘটনা অমিতাভের আইনজীবী অস্বীকার করেছেন। নিজের ব্লগে এই সমস্ত ঘটনা নিয়ে বিরক্তি প্রকাশ পেয়েছে বিগ বি-র লেখায়। আপাতত চুপ থাকাই শ্রেয় মনে করছেন তিনি।

অমিতাভ লিখেছেন, বছরের পর বছর ধরে মিথ্যা অভিযোগ সহ্য করে আসতে হয়েছে। তার মধ্যে একটি থেকে ২৫ বছর পরে আমরা মুক্তি পাই। তবে এত বছরের যন্ত্রণার দাম কে দেবে? দায়িত্বশীল নাগরিক হিসাবে প্রতিটি মুহূর্তে আমরা আচরণ করেছি। প্রয়োজনে ভবিষ্যতেও করব। আবেগতাড়িত হয়ে নিজের ব্লগে লিখেছেন অমিতাভ। এবার প্যারাডাইস পেপার্স নিয়ে কী বলেন, সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+