পানামা পেপারকাণ্ডে ইডির সমন আসতে পারে বচ্চন পরিবারের এই দুই সদস্যের বিরুদ্ধে

অমিতাভ বচ্চন, তাঁর পূত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চনকে পানামা পেপার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠানো হবে বলে শোনা যাচ্ছে।

পানামা পেপারকাণ্ডে এর মধ্যে নাম জড়িয়েছে একের পর এক সেলিব্রিটির। শতাধিক বড়সড় তারকার বিষয়ে এই ঘটনা সংক্রান্ত খবরে তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইতিমধ্যে অনেক তারকার বয়ানও রেকর্ড হয়ে রয়েছে।

পানামা পেপারকাণ্ডে ইডির সমন আসতে পারে বচ্চন পরিবারের এই দুই সদস্যের বিরুদ্ধে

খবর, আর কিছুদিনের মাথায় পানামা পেপার কাণ্ডে যে সমস্ত তারকাদের নাম জড়িয়েছে , তাঁদের মধ্যে অনেককে সমন পাঠানো হবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছ থেকে। আপাতত এবিষয়ে যাঁদের জিজ্ঞাসাবাদের জন্যই ডেকে পাঠানো হবে এই বলিউড তারকাদের।

সূত্রের খবর, এই কাণ্ডে সমন পেতে চলেছেন বচ্চন পরিবারের দুই সদস্য। অমিতাভ বচ্চন, তাঁর পূত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চনকে পানামা পেপার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠানো হবে বলে শোনা যাচ্ছে। এদিকে, অজয় দেবগণকেও এই মামলায় সমন পাঠানো হতে পারে বলে খবর। এঁদের বিরুদ্ধে ফেমা আইন বা ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টের আওতায় মামালা দায়ের করা হবে বলে খবর।

প্রসঙ্গত, পানামার আইনজীবী সংস্থা মোসাক ফনসোকার ফাঁস হওয়া নথিকতে বলা হয়, ৫০০ জন ভারতীয় বিদেশে বিভিন্ন সংস্থায় শেয়ার হোল্ডার বা ডিরেক্টর পদে রয়েছেন। পাশাপাশি কর ফাঁকি দিয়ে এঁরা প্রত্যেকেই বিদেশে লগ্নি করেছেন বলে অভিযোগ। সেই ভারতীয়দের তালিকার মধ্যেই রয়েছে বচ্চন পরিবারের দুই সদস্যের নাম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+