ক্ষমতাসীন লালু-নীতীশের জোটকে অস্বস্তিতে ফেলার পরিকল্পনা! বিহারে ২০ দিনের মধ্যে দ্বিতীয়বার সফরে অমিত শাহ
ফের বিহার সফরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ১১ অক্টোবর তিনি স্বাধীনতা সংগ্রামী, সমাজতান্ত্রিক এবং জরুরি অবস্থার প্রবল বিরোধী বলে পরিচিত জয়প্রকাশ নারায়নের জন্ম বার্ষিকী উদযাপন করতে তিনি বিহার যাচ্ছেন
ফের বিহার সফরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ১১ অক্টোবর তিনি স্বাধীনতা সংগ্রামী, সমাজতান্ত্রিক এবং জরুরি অবস্থার প্রবল বিরোধী বলে পরিচিত জয়প্রকাশ নারায়নের জন্ম বার্ষিকী উদযাপন করতে তিনি বিহার যাচ্ছেন বলে জানা গিয়েছে। এর আগে অমিত শাহ বিহার সফরে গিয়েছিলেন সেপ্টেম্বরের চতুর্থ সপ্তাহের শুরুতে।

বিজেপির টার্গেট জেপির উত্তরাধিকার
২০ দিনের মধ্যে অমিত শাহের দ্বিতীয় বিহার সফরে, বিজেপি জয়প্রকাশ নারায়নের উত্তরাধিকারের দাবি করে লালুপ্রসাদ যাদব এবং নীতীশ কুমারকে নিশানা করেছে। কেনান লালুপ্রসাদ এবং নীতীশ কুমারকে জয়প্রকাশ নারায়ণের ছাত্র হিসেবে ধরে নেওয়া হয়। সূত্রের খবর অনুযায়ী, অমিত শাহ বিহারের স্থানীয় নির্বাচনের আগে দলকে শক্তিশালী করতে মাসে অন্তত একবার বিহার সফরের সিদ্ধান্ত নিয়েছেন। বিহারের কর্মসূচি শেষ করে অমিত শাহ যাবেন বারানসীতে।

বিহারে বিজেপির ভাগ্য পরীক্ষা
ইতি মধ্যে বিহারে খালি থাকা দুটি বিধানসভা আসনের উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ৩ নভেম্বর এই নির্বাচন হবে। ফল ঘোষণা করা হবে ৬ নভেম্বর। বিহারের গোপালগঞ্জ এবং মোকামা বিধানসভা আসন দুটিতে উপনির্বাচন হওয়ার কথা রয়েছে। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে এই আসনদুটি সেখানকার জেডিইউ এবং আরজেডি জোটের জন্য বড় জনপ্রতিয়তার পরীক্ষায় হয়ে যাবে। বলে রাখা ভাল, বিহারের গোপালগঞ্জ আসনটি বিজেপি বিধায়ক সুভাষ সিং-এর মৃত্যুর জেরে ফাঁকা হয়েছে। অন্যদিকে অস্ত্র মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় বিধায়কের পদ বাতিল আরজেডির অনন্ত সিং-এর। সেই কারণে ওখানে নির্বাচন হবে।

জেপির ছাত্ররা গিয়েছিল সোনিয়া গান্ধীর কাছে
রাজ্য বিজেপির তরফে বলা হয়েছে, জেপির তথাকথিয় ছাত্ররা গিয়েছিলেন সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে। আর সেই জেপিই কিনা বলেছিলেন, সংগ্রামের স্বপ্ন বাস্তবায়িত হবে এবং এক দরিদ্র পরিবারের ছেলে প্রধানমন্ত্রী হবে। প্রধানমন্ত্রী মোদী সেই স্বল্পকে সম্ভব করেছেন। বিজেপির তরফে বলা হয়েছে, এবারই প্রথমবার নয়, যখন বিজেপির নেতারা জেপি নারায়ণের জন্মবার্ষিকী পালন করছেন। প্রয়াত বিজেপি নেতা অনন্ত কুমার প্রতিবছর জেপি নারায়ণে জন্মস্থানে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার মৃত্যুর আগে পর্যন্ত তিনি সেই প্রতিশ্রুতি রক্ষা করেছিলেন।

অস্বস্তিতে ফেলতে পারেন লালু-নীতীশের জোটকে
এবারের সফরে বিহারে গেলে অমিত শাহ রাজ্যের ক্ষমতাসীন জোটকে অস্তস্তিতে ফেলতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা। কেননা আগেকার সফরে অমিত শাহ নীতীশ কুমারকে নিশানা করে বলেছিলেন, রাজনৈতিক জোট পরিবর্তন করে কি প্রধানমন্ত্রী হতে পারবেন নীতীশ কুমার। বিহারের মানুষ নীতীশ কুমারকে চিনে গিয়েছেন বলেও মন্তব্য করেছিলেন তিনি।












Click it and Unblock the Notifications