মমতার রাজ্যে 'বাধা' এড়িয়ে শিল্পপতিদের সঙ্গে কথা বলবেন অমিত শাহ

কলকাতায় শিল্পপতিদের বৈঠকে যোগ দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।১৩ সেপ্টেম্বর গ্র্যান্ড হোটেলে অনুষ্ঠানের আয়োজন করছে বণিকসভা মার্চেন্ট চেম্বার্স অফ কমার্স।

কলকাতায় শিল্পপতিদের বৈঠকে যোগ দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তবে একটু ঘুর পথে। ১৩ সেপ্টেম্বর গ্র্যান্ড হোটেলে অনুষ্ঠানের আয়োজন করছে বণিকসভা মার্চেন্ট চেম্বার্স অফ কমার্স। সেখানেই আমন্ত্রণ জানানো হয়েছে অমিত শাহকে।

মমতার রাজ্যে 'বাধা' এড়িয়ে শিল্পপতিদের সঙ্গে কথা বলবেন অমিত শাহ

১১ থেকে ১৩ সেপ্টেম্বর রাজ্য সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। রাজ্য সফরে এসে শিল্পপতিদের সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন তিনি। রাজ্য বিজেপির তরফে শহরের নামকরা শিল্পপতির সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু রাজ্যের শাসকদলকে চটিয়ে কেউই বিজেপির সর্বভারতীয় সভাপতির সঙ্গে প্রস্তাবিত সভায় কথা বলতে রাজি হননি। সূত্রের খবর, রাজ্যের একাধিক নামকরা শিল্পপতির সঙ্গে যোগাযোগ করেন মুরলিধর স্ট্রিটের নেতারা। কিন্তু কোনও সাড়া পাওয়া যায়নি। শিল্পপতিদের সঙ্গে কী ভাবে জনসংযোগ করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি, তা নিয়ে প্রশ্ন ওঠে। সূত্রের খবর, সমাধান সূত্র খুঁজে বের করার চেষ্টা শুরু করেন দিলীপ ঘোষেরা।

বণিকসভা মার্চেন্ট চেম্বার্স অফ কমার্স ১৩ সেপ্টেম্বর গ্র্য়ান্ড হোটেলে একটি অনুষ্ঠান করছে। সেই অনুষ্ঠানেই আমন্ত্রণ জানানো হয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+