আপনি কাকে সমর্থন করেন রাহুলজি! পুলওয়ামা-কাণ্ডে প্রশ্ন ছুড়ে দিলেন অমিত শাহ

পুলওয়ামা-কাণ্ড ও বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে স্যাম পিত্রোদার মন্তব্যের কড়া সমালোচনা করে তিনি রাহুল গান্ধীর কাছে জবাবদিহি চান। কংগ্রেস সভাপতিকাকে সমর্তন করেন জানতে চান।

লোকসভা ভোটের আগে ফের দেশপ্রেম বিতর্কে রাহুল গান্ধীকে একহাত নিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। পুলওয়ামা-কাণ্ড ও বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে স্যাম পিত্রোদার মন্তব্যের কড়া সমালোচনা করে তিনি রাহুল গান্ধীর কাছে জবাবদিহি চান। অমিত শাহ বলেন, কংগ্রেস সভাপতির কাছে দেশের মানুষ জানতে চায়, আপনি কি পুলওয়ামা জঙ্গি হামলাকে সাধারণ ঘটনা বলে মনে করেন।

কাকে সমর্থন করেন রাহুল, জানতে চাইলেন অমিত শাহ

অমিত শাহ বলেন, কংগ্রেস বিশ্বাস করে না পুলওয়ামা জঙ্গি হামলার পিছনে পাকিস্তান রয়েছে। তাহলে কংগ্রেসকেই বলতে হবে পুলওয়ামা জঙ্গি হামলার পিছনে কারা আছে? যদি পাকিস্তানের কোনও সংযোগ না থাকে, তাহলে অপরাধী কে, কংগ্রেসের পক্ষ থেকে রাহুল গান্ধীকে উত্তর দিতে হবে।

বিজেপি সভাপতি আরও বলেন, পুলওয়ামায় সন্ত্রাসী হামলার জবাব বিজেপি সরকার দিয়েছে সার্জিক্যাল স্ট্রাইক বা এয়ার স্ট্রাইকের মাধ্যমে। কংগ্রেস চিরকাল সন্ত্রাসের জবাবে আলোচনার মাধ্যমে মোকাবিলা করার উপর জোর দিয়েছে। সন্ত্রাসের সমাধান আলোচনার মাধ্যমে কী করতে সমর্থ হয়েছে কংগ্রেস, তার জবাব দিন রাহুল।

বিজেপি সভাপতি অমিত শাহ কংগ্রেসের সভাপতির দিকে প্রশ্ন ছুড়ে দেন, আপনি কাকে সমর্থন করেন? ভারতীয় বিমান বাহিনীর কাজে আপনি সন্দেহ প্রকাশ করছেন, কোনও রাজনৈতিক দলের সভাপতির পক্ষে এটা সঠিক কাজ নয়। জেএনইউতে দেশের বিরুদ্ধে স্লোগান উঠল, আপনি সমর্থন করলেন। এসব কাকে সমর্থন রাহুলজি?

উল্লেখ্য, স্যাম পিত্রোদা পুলওয়ামা-কাণ্ড ও বালাকোটেক সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে ফের বিতর্ক উসকে দেন। তিনি বলেন, সাত-আটজনের জন্য কখনও পুরো দেশকে দায়ী করা উচিত নয়। আর সার্জিক্যাল স্ট্রাইকে মৃত্যুর সংখ্যা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। সেই প্রশ্নেই রাহুল গান্ধীকে নিশানা করেন অমিত শাহ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+