ওয়েইসিকে টক্কর দিতে এবার হায়দরাবাদে সিএএ-র সমর্থনে ব়্যালি অমিত শাহর

এবার সিএএ-র সমর্থনে হায়দরাবাদে বিশাল মিছিল আয়োজন করতে চলেছে বিজেপি। জানা গিয়েছে ১৫ মার্চে অনুষ্ঠিত হতে চলা এই ব়্যালির জন্য প্রয়োজনীয় অনুমতি মিলেছে হায়দরাবাদ পুলিশের কাছে। এই মিছিলে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। এই পরিস্থিতিতে আসাদউদ্দিনের গড়ে অমিত শাহের এই ব়্যালিকে বেশ তাৎপূর্য বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

সিএএ-র সমর্থনে ১৫ মার্চ বিশাল ব়্যালি হায়দরাবাদে

সিএএ-র সমর্থনে ১৫ মার্চ বিশাল ব়্যালি হায়দরাবাদে

এই বিষয়ে বলতে গিয়ে তেলাঙ্গানা রাজ্যের বিজেপি সভাপতি কে লক্ষ্মণ বলেন, 'সিএএ-র সমর্থনে ১৫ মার্চ বিশাল ব়্যালির আয়োজন করছি আমরা। সেখানে ভআষণ দিতে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।' পাশাপাশি আসাদউদ্দিনের দল এআইএমআইএম ও চন্দ্রশেখর রাওয়ের টিআরএসকেও আক্রমণ করেন তিনি।

এআইএমআইএম ও চন্দ্রশেখর রাওয়ের টিআরএসকে আক্রমণ বিজেপির

এআইএমআইএম ও চন্দ্রশেখর রাওয়ের টিআরএসকে আক্রমণ বিজেপির

এআইএমআইএম ও চন্দ্রশেখর রাওয়ের টিআরএসকে আক্রমণ করে লক্ষ্মণ বলেন, 'সিএএ নিয়ে মিথ্যা প্রচার চালাচ্ছে তেলাঙ্গানা রাষ্ট্র সমীতি ও এআইএমআইএম। বিজেপি এই মিথ্যাচারের জবাব দেবে। সম্পূর্ণ তথ্য মানুষের কাছে তুলে ধরে সত্যিটাকে সামনে আনবে বিজেপি।' টিআরএস নেতা চন্দ্রশেখরের নামে অভিযোগ করে বলেন, 'উনি তো শুধুমাত্র নির্বাচন এলে প্রকল্পের ঘোষণা করেন। পরে আর কোনও কাজ করেন না।'

দক্ষিণী নেতাও উপস্থিত থাকবেন অমিত শাহর সঙ্গে

দক্ষিণী নেতাও উপস্থিত থাকবেন অমিত শাহর সঙ্গে

এদিকে সূত্রের খবর, সেদিন অমিত শাহর সঙ্গে ব়্যালিতে যোগ দিতে পারেন পার্শ্ববর্তী রাজ্য অন্ধ্রপ্রদেশের দল জন সেনা পার্টির নেতা পবন কল্যাণ। সম্প্রতি তিনি বিজেপির সঙ্গে হাত মিলিয়েছিলেন। অন্ধ্রপ্রদেশ বিধানসভআয় জন সেনার কোনও প্রতিনিধি না থাকলেও পবন কল্যাণের নিজেস্ব রাজনৈতিক প্রভাব বেশ ভালো সেই রাজ্যে।

সিএএ-র বিরোধিতা করে এসেছেন আসাদউদ্দিন

সিএএ-র বিরোধিতা করে এসেছেন আসাদউদ্দিন

প্রথম থেকেই কেন্দ্রের আনা সিএএ-র বিরোধিতা করে এসেছেন আসাদউদ্দিন। কয়েকদিন আগেই সিএএ বিরোধী এক সভা থেকে তিনি বলেন, '১০০ কোটির জন্য ১৫ কোটি মুসলিমই যথেষ্ট।' ওয়েইসির অভিযোগ, সিএএ বিরোধিতা নিয়ে শাহিনবাগ থেকে শুরু করে একাধিক জায়গায় বারবার মুসলিমদের টার্গেট করেছে বিজেপি নেতারা।

'পাকিস্তান জিন্দাবাদ' বিতর্ক

'পাকিস্তান জিন্দাবাদ' বিতর্ক

এদিকে বৃহস্পতিবারই এআইএমআইএম-এর সিএএ বিরোধী এক সভাতে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান তোলেন একজন। বেঙ্গালুরুর সেই সভার পরেই নতুন করে বিতর্ক দানা বেধেছে। কেন্দ্রের তরফে আনা নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় এই সভার আয়োজন করা হয়। আর সেখানে অমূল্য নামের এই তরুণীর 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়ে যায়।

রাতারাতি ভাইরাল হয়ে যায় সেই ভিডিও

রাতারাতি ভাইরাল হয়ে যায় সেই ভিডিও

গোটা পর্বটির ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তেই অমূল্যকে গ্রেফতার করে পুলিশ। তাকে আদালতে তোলা হবে বলেও জানানো হয়েছে। জানা গিয়েছে, তরুণীর ১৪ দিনের জেল হেফাজত হয়েছে। এই ঘটনা নিয়ে কংগ্রেস বলে, 'শত্রু দেশের জন্য স্লোগান তোলা ভুল কাজ। সরকার কী পদক্ষেপ নেয়, দেখা যাক।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+