বিজেপির পাখির চোখ দিল্লি দখল, দোরে দোরে ঘুরে ভোট প্রার্থনা অমিত শাহের
'আধুনিক ভারতের চাণক্য' বলা হয় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই অমিত শাহই এবার দিল্লি দখলের লক্ষ্যে দোরে দোরে ঘুরছেন।
'আধুনিক ভারতের চাণক্য' বলা হয় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই অমিত শাহই এবার দিল্লি দখলের লক্ষ্যে দোরে দোরে ঘুরছেন। শনিবার দিল্লির বিধানসভা নির্বাচনের আগে তাকে ভোটের জন্য প্রার্থনা করতে রাজধানীতে বাড়ি বাড়ি যেতে দেখা গেছে। এতেই স্পষ্ট হয়ে গেছে বিজেপি দিল্লি জয়ে কতটা মরিয়া।
বিজেপি কেন্দ্রে ক্ষমতা দখল করেছে। অমিত শাহকে সেই জয়ের অন্যতম স্থপতি হিসাবে বিবেচনা করা হয়। তবে তারপরেও অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি দিল্লির জয় আটকাতে পারেননি তিনি। তারা ৪টি আসন জিতেছে। বিজেপি পেয়েছে মাত্র তিনটি আসন।

২০১৫ সালে শোচনীয় পরাজয়ের পাঁচ বছর পরে বিজেপি এবার জিততে চাইছে। দলের সিনিয়র নেতাদের মতে, লোকসভা নির্বাচনের ফলাফলে এবার জয়ের সম্ভাবনা রয়েছে। সেই সুযোগ কাজে লাগাতে হবে। বিজেপি তার জন্য মরিয়া। রাজধানীতে তারকা প্রচারককেও দেখা গেছে বারবার।
সব মিলিয়ে বিজেপি দিল্লি দখল করতে মরিয়া। বিজেপি নেতা মনোজ তিওয়ারি বলেন, "আমরা কোনও নির্বাচন হালকাভাবেই গ্রহণ করি না। বিজেপি নিশ্চিতভাবেই জিততে চায়। আমাদের প্রধানমন্ত্রী আছেন। আছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাই আমরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী












Click it and Unblock the Notifications