সংবিধান মেনে মুসলিমদের সংরক্ষণ দেওয়া হয়নি! কংগ্রেসকে নিশানা অমিত শাহের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরে কর্নাটকে নির্বাচনী প্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিদারের নির্বাচনী সভা থেকে রাজ্যে মুসলিমদের সংরক্ষণ নিয়ে কংগ্রেসকে তীব্র নিশানা করলেন। কর্নাটকে ইতিমধ্যে ওবিসির অধীনে মুসলিমদের জন্য ৪ শতাংশ সংরক্ষণ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এব্যাপারে অমিত শাহ বলেন, সংবিধানে ধর্মের ভিত্তিতে সংরক্ষণের কথা কোথাও বলা নেই।

কর্নাটকে মুসলিমদের সংরক্ষণ প্রত্যাহার

কর্নাটকে মুসলিমদের সংরক্ষণ প্রত্যাহার

কর্নাটকের পূর্বতন কংগ্রেস সরকার ওবিসির অধীনে মুসলিমদের জন্য সংরক্ষণে ব্যবস্থা করেছিল। বর্তমান বিজেপি সরকার পুরো শাসনকালে এব্যাপারে কোনও সিদ্ধান্ত না নিলেও ভোটের একেবারে মুখে এসে শুক্রবার ক্যাবিনেট বৈঠকে ওবিসি ক্যাটেগরিতে মুসলিমদের জন্য ৪ শতাংশ সংরক্ষণ প্রত্যাহার করে নিয়েছে। এই সংরক্ষণ কর্নাটকের দুই প্রভাবশালী সম্প্রদায় বীরশৈব-লিঙ্গায়েত এবং ভোক্কালিগাদের মধ্যে বিতরণ করা হয়েছে। ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী. ওবিসি মুসলিমদের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ১০ শতাংশ সংরক্ষণের ক্যাটেগরির মধ্যে আনা হয়েছে।

সংরক্ষণ সংবিধান অনুযায়ী ছিল না

সংরক্ষণ সংবিধান অনুযায়ী ছিল না

দলের সমাবেশে ভাষণ দিতে গিয়ে অমিত শাহ বলেন, রাজ্যে সংখ্যালঘুদের জন্য সংরক্ষণের যে ব্যবস্থা করা হয়েছিস, তা সংবিধান অনুযায়ী হয়নি। সংবিধানে ধর্মের ভিত্তিতে সংরক্ষণের কোনও সুযোগ নেই বলেও জানান তিনি।
অমিত শাহ কংগ্রেসকে নিশানা করে বলেন, মেরুকরণের রাজনীতির কারণেই কংগ্রেস সংখ্যালঘুদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করেছিল। বিজেপির সরকার সেই সংরক্ষণ বাতিল করে গিয়ে ভোক্কালিগা এবং লিঙ্গায়েত সম্প্রদায়ের জন্য করেছে।

কংগ্রেসকে নিশানা

কংগ্রেসকে নিশানা

কংগ্রেস শাসনে মেরুকরণের রাজনীতির অভিযোগ করে অমিত শাহ বলেছেন, ভোট ব্যাঙ্কের লোভেই কংগ্রেস হায়দরাবাদ মুক্তিকে স্মরণ করেনি। তিনি বলেন, হায়দরাবাদের মুক্তির জন্য যাঁরা আত্মত্যাগ করেছিলেন তাঁদের মর্যাদা দেয়নি কংগ্রেস। তিনি বলেন, সর্দার প্যাটেল না থাকলে হায়দরাবাদ যেমন স্বাধীনতা পেত না, স্বাধীনতা পেত না বিদারও।

শহিদ স্মারকের উদ্বোধন

শহিদ স্মারকের উদ্বোধন

এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গারোটা শহিদ স্মারক এবং সর্দার বল্লভভাই প্যাটেলের একটি স্মারকের উদ্বোধন করেছেন। এছাড়াও তিনি এদিন কর্নাটকে ১০৩ ফুট জাতীয় পতাকা উত্তোলনও করেন। তিনি বলেন, গোরাতা গ্রামের অনেক মানুষ নিজামের বাহিনীর হামলায় মারা গিয়েছিলেন। সেখানে ২.৫ ফুট লম্বা তিরঙ্গা উত্তোলনের জন্য নিজামের বাহিনীর হাতে শত শত লোক মারা গিয়েছিল। সেই ভূমিতেই ১০৩ ফুট লম্বা তিরঙ্গা উত্তোলন করে তিনি গর্ববোধ করছেন বলেও জানান অমিত শাহ। সর্দার প্যাটেলের ২০ ফুট লম্বা মূর্তি উদ্বোধন করতে গিয়ে অমিত শাহ বলেন হায়দরাবাদ থেকে নিজামকে উৎখাত করতে দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+