Tripura vote 2023: 'বামেদের সঙ্গে হাত মেলানোর আগে কংগ্রেসের লজ্জা হওয়া উচিত', ফের বিস্ফোরক অমিত শাহ
ত্রিপুরায় ভোটের প্রচারে গিয়ে কংগ্রেসকে নিশানা অনিত শাহের
শিয়রে ভোট ত্রিপুরায় প্রচারের দাপট বাড়িয়েছে বিজেপি। রবিবার ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন অমিত শাহ। চণ্ডীপুরের সভা থেকে কংগ্রেস এবং বামেদের একযোগে নিশানা করেছেন তিনি। অমিত শাহ কংগ্রেকে আক্রমণ শানিয়ে বলেছেন, বামেদের সঙ্গে হাত মেলানোর আগে লজ্জা হওয়া উচিত ছিল কংগ্রেসের।

ত্রিপুরায় বাম-কংগ্রেসের জোট
ত্রিপুরায় বিধানসভা নির্বাচন ১৬ তারিখ। আর দিন ঘনিয়ে এলো। সব রাজনৈতিক দলই প্রচারে পারদ চড়িয়েছে। এরই মধ্যে একাধিক রাজনৈতিক দল জোট বেঁধে নতুন সমীকরণ তৈরি করেছে। তারমধ্যে অন্যতম হল বাম-কংগ্রেস জোট। যদিও সরাসরি তাঁরা জোটের পথে হাঁটেননি। সমঝোতার পথে হেঁটেছেন বলে দাবি করেছেন ত্রিপুরা সিপিএমের নেতা মানিক সরকার। তিনি বলেছেন কংগ্রেসের সঙ্গে জোট গড়ে লড়ছে না বামেরা। বিজেপিকে হারাকে কংগ্রেসের সঙ্গে বোঝাপড়া করে নিয়েছে বামেরা।

প্রচারে অমিত শাহ
অন্যদিকে প্রচারে কোনও অংশেই পিছিয়ে নেই শাসক দল বিজেপি। শাসকের আসনে থাকলেও তাঁরা কিন্তু প্রচারে কোনও রকম খামতি রাখছে না। তারকা নেতাদের প্রচারের লাইন লাগিয়ে দিয়েছে বিজেপি। মোদী-অমিত শাহ-নাড্ডা যেন ডেইলি প্যাসেঞ্জারি করছেন ত্রিপুরায়। নাড্ডা প্রচার সেরে যেতেই হাজির হয়েছেন অমিত শাহ। রবিবার ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিয়ে প্রচারে বেরোন অমিত শাহ। চণ্ডীপুরে সভা করেন তিনি। আগার আগামীকালই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বাম-কংগ্রেসকে নিশানা
এবারে ত্রিপুরায় একক লড়াইয়ের পথে হাঁটছে বিজেপি। তিপ্রামোথাদের সঙ্গে আলোচনায় বনিবনা হয়নি গেরুয়া শিবিরের। সেকারণে এককভাবে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে তারা। সেকারণে আরও বেশি করে ভিভিআইপি প্রচারে জোর দিয়েছে গেরুয়া শিবির। এদিন চণ্ডীপুরে প্রচার সভা থেকে বাম-কংগ্রেসকে একযোগে নিশানা করেছেন অমিত শাহ। তিনি কটাক্ষ করে বলেছেন বামেদের সঙ্গে হাত মেলানোর আগে কংগ্রেসের লজ্জা হওয়া উচিত। একটা সময়ে কংগ্রেসের বহু নেতা-কর্মী সমর্থককে বামেরা হত্যা করেছে বলে দাবি করেছেন অমিত শাহ। আজ আবার তাদের সঙ্গেই হাত মিলিয়েছে কংগ্রেস।

ত্রিপুরার জন্য কিছু করেনি বাম-কংগ্রেস
ত্রিপুরার জন্য কিছু করেনি বাম-কংগ্রেস। চণ্ডীপুরের সভা থেকে এবাবেই বামে-কংগ্রেসকে নিশানা করেছেন অমিত শাহ। তিনি আরও বলেছেন, ত্রিপুরার যা উন্নয়ন হয়েছে তা বিজেপির সময়ে হয়েছে। বাম-কংগ্রেসের জমানায় আরও পিছিয়ে পড়েছিলেন ত্রিপুরার বাসিন্দারা। বাম-কংগ্রেসের জোটে আরও ভোট কমবে তাঁদের। কারণ মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা হারাতে শুরু করেছে তারা। এমনই অভিযোগ করেছেন অমিত শাহ।












Click it and Unblock the Notifications