বিজেপির সঙ্গে কোনও তুলনাই সম্ভব নয়, কংগ্রেসের পরিবারতন্ত্র নিয়ে নিশানা অমিত শাহের

কংগ্রেসকে পরিবারতন্ত্র নিয়ে নিশানা অমিত শাহের। তিনি বলেছেন অন্য কোনও রাজনৈতিক দলের সঙ্গে বিজেপির কোনও তুলনাই হয় না।

বিজেপির সঙ্গে কোনও রাজনৈতিক দলের তুলনা করা চলে না। মঙ্গলবার এএনআইয়ের সাক্ষাৎকার দিতে গিয়ে সরাসরি কংগ্রেসকে নিশানা করেছেন তিনি। কংগ্রেসের পরিবারতন্ত্র নিয়ে নিশানা করেছেন তিনি। নাম না করে সরাসরি কংগ্রেসকে নিশানা করে বলেছেন, বিজেপি কখনও একটি পরিবার থেকেই পর পর সভাপতি নির্বাচন করে না।

বিজেপির সঙ্গে কোনও তুলনাই সম্ভব নয়, কংগ্রেসের পরিবারতন্ত্র নিয়ে নিশানা অমিত শাহের

তিনি কটাক্ষ করে বলেছেন পরিবারতন্ত্র কায়েম করে মানুষের মন জয় করা যায়না। এতদিন ধরে যাঁরা এটা করে এসেছেন তাঁরা দেশের গণতন্ত্রকে একেবারেই বেঙে দিয়েছেন। এর আগেও কংগ্রেসকে নিশানা করে অমিত শাহ বলেছিলেন কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ করে পরিবারতন্ত্রের অবসান ঘটিয়েছে মোদী সরকার। কাশ্মীরে পঞ্চায়েত নির্বাচনে স্থানীয় নেতাদের উত্থান হয়েছে। এর থেকেই কাশ্মীরের নতুন নেতারা উঠে আসবেন বলে দাবি করেছেন তিনি।

তিনি বলেছেন এর আগে কেবল তিনটি পরিবারের হাতে সীমাবদ্ধ ছিল কাশ্মীরের ক্ষমতায়ন। তারাই কুক্ষিগত করে রেখেছিলেন ভূস্বর্গকে। তাঁরা কিছুতেই রাজ্যের সন্ত্রাসবাদ, মানুষের আতঙ্ককে গুরুত্ব দিতে চাইতেন না। এখন যেটা মোদী সরকার কাশ্মীরে করতে পেরেছে বলে দাবি করেছেন তিনি। তাই তিনি বিরোধীদের পরামর্শ দিয়েছেন অবান্তর প্রশ্ন না করে এতদিন তাঁরা কাশ্মীরের মানুেষর সঙ্গে যে অবিচার করেছেন সেগুলি নিয়ে যেন ভাবনাচিন্তা করেন।

এদিন আদানি ইস্যুতেও মুখ খুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি প্রকাশ্যেই দাবি করেছেন আদানির ঘটনায় বিজেপির ভিত নয়। কারণ এর সঙ্গে বিজেপির কোনও সম্পর্কই নেই। বিরোধীদের কাছে যদি কোনও প্রমাণ থেকে থাকে তাহলে তারা আদালতে যান বলে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অমিত শাহ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+