চিন-ভারত সীমান্ত সংঘাত ইস্যুতে 'এক বিন্দু'ও নরম হতে রাজি নয় দিল্লি! মুখ খুললেন অমিত শাহ

কয়েকদিন আগেই এক সর্বভারতীয় চ্যানেলের সাক্ষাৎকারে অমিত শাহ ইন্দো-চিন সম্পর্ক নিয়ে মুখ খুলতে চাননি। এবার আরও এক সর্বভারতীয় চ্যানেলের সাক্ষাৎকারে তিনি সাফ ভাষায় বর্তমানে লাদাখ পরিস্থিতি নিয়ে কেন্দ্রের অবস্থান স্পষ্ট করে দিলেন।

 সীমান্ত সংঘাত নিয়ে বার্তা

সীমান্ত সংঘাত নিয়ে বার্তা

' এলএসি-র ইস্যুটি আমরা হালকা ভাবে নিচ্ছি না ', এভাবেই চিন ভারত সীমান্ত সংঘাত প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন একটি সাক্ষাৎকারে তিনি সাফ বুঝিয়ে দেন যে বেজিংকে 'সূচাগ্র মেদিনী' কোনও মতেই ছাড়তে রাজি নয় দিল্লি।

 অমিত বার্তা

অমিত বার্তা

অমিত শাহ এদিন বলেন, ' সরকার এই ইস্যুতে (ইন্দো চিন সীমান্ত সংঘাত) এক বর্ণও সমঝোতা করবে না। আমরা এই ইস্যুকে সেনার পন্থায় ও কূটনৈতিক পন্থায় , দুটি ভাবেই দেখছি।' ফলে গোটা ইস্যুতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রকের কী অবস্থান , তা স্পষ্ট করে দিয়েছেন বিজেপির 'চাণক্য'।

 চিনের সেনা নিয়ে দিল্লি কী ভাবছে?

চিনের সেনা নিয়ে দিল্লি কী ভাবছে?

লাদাখ সীমান্ত থেকে ৩০ কিলোমিটার এলাকার আকাশে চিনের যুদ্ধজাহাজ দেখা যাচ্ছে। লাদাখ সীমান্তে চিন একাধিক সমরাস্ত্র রেখেছে। যদিও সেই বিষয়টি নিয়ে কোনও মতেই মুখ খুলতে চাননি অমতি শাহ। এমনকি চিনের সেনা ভারতের অংশে ঢুকেছে কী না তা নিয়েও তিনি কিছুই বলেননি।

 ভারতের অবস্থান

ভারতের অবস্থান

ভারেতর সেন সীমান্তে বিভিন্ন এলাকায় টহলদারির সময় চিনের সেনার তরফে বারবার বাধা পেয়েছে। যর জেরে সংঘাতের মাত্রা বাড়ে। এদিকে, গালওয়ান উপত্যকায় ভারত একটি রাস্তা নির্মাণ করতে গিয়ে প্রবল বাধার সম্মুখীন হয়। আর সেই বাধা আসে চিনের তরফে। ফলে দ্বন্দ্বের সূত্রপাত।

 চিন -ভারত দ্বন্দ্ব ও মার্কিন মধ্যস্থতার দাবি

চিন -ভারত দ্বন্দ্ব ও মার্কিন মধ্যস্থতার দাবি

বারবার চিন ভারত দ্বন্দ্ব মাথাচাড়া দিতেই সীমান্ত উত্তপ্ত হয়েছে। এমন অবস্থায় বারবার মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করতে চেয়েছে। যদিও তাতে লাভের লাভ হয়নি ট্রাম্পের। ভারত ,চিন দুটি দেশই মার্কিন মধ্যস্থতা নাকচ করে দিয়েছে। এমন অবস্থায় অমিত শাহের বক্তব্য বেশ ইঙ্গিতবহ দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+