গণতন্ত্র নয়, ‘রাজ পরিবার’ই বিপদে! রাহুল গান্ধীকে নিশানা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের
মানহানির মামলায় রাহুল গান্ধী সাজাপ্রাপ্ত হতেই তাঁর লোকসভার সদস্যপদ খারিজ করে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি দিয়ে। এই ঘটনায় কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে গর্জে উঠেছে বিরোধীরা। বিজেপির আমলে গণতন্ত্র বিপন্ন বলে প্রচারে শামিল হয়েছেন তারা। তার পাল্টা অমিত শাহ বললেন, গণতন্ত্র নয় 'রাজ পরিবার'ই বিপদে!
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবার সরাসরি নিশানা করলেন রাহুল গান্ধীকে। তাঁর দাবি, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের আনা একটি আইনের ভিত্তিতেই লোকসভা থেকে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হয়েছে। সংসদের কাজকর্ম ব্যহত করার জন্য বিরোধীরাই দায়ী। জনগণ কখনও বিরোধীদের ক্ষমতা করবে না।

অমিত শাহ এদিন কৌশাম্বী মহোৎসবের উদ্বোধনের পর একটি জনসভায় বক্তব্য রাখছিলেন। সেখান তিনি সকল শ্রেণির সর্বাত্মক কল্যাণের জন্য ২০২৪ সালে আবারও নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার জন্য জনগণকে আহ্বান জানান। সেইসঙ্গে তিনি বলেন, যাঁরা পরিবারবাদের সমর্থনে হাত মেলাচ্ছেন তাদের মানুষ ক্ষমা করবে না।
রাহুল গান্ধীর লোকসভার সাংসদ পদ বাতিল হয়েছে গণতন্ত্র মেনে। বারতের গণতন্ত্রের কোনো বিপদ নেই। বরং জাতপাত এবং বংশবাদী রাজনীতিই এখন ঘরো বিপদে। দেশ থেকে তার সমূলে বিনাশ ঘটতে চলেছে। এই অনুষ্ঠানে অমিত শাহের সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য এবং ব্রজেশ পাঠকও।
রাহুল গান্ধীর সাসংদ পদ বাতিল কংগ্রেসের জন্য একটি বড় ধাক্কা। রাহুলের সাসংদ পদ বাতিলের পর বিরোধীরা তাঁর সমর্থনে গর্জে উঠেছিল কেন্রেশবর বিজেপি সরকারের বিরুদ্ধে। রাহুল গান্ধীকে ২৪ মার্চ লোকসভা থেকে খারিজ করা হয়। সুরাতের একটি আদালত তাঁকে মানহানির মামলায় দোষীসাব্যস্ত করার ২৪ ঘন্টার মধ্যেই তাঁর সাংসদ পদ খারিজ করে লোকসভা।

রাহুলের সাংসদ পদ খারিজকে বিরোধী দলগুলি বিজেপির প্রতিহিংসামূলক রাজনীতি হিসাবে তোপ দাগে। সেইসঙ্গে সমস্ত বিরোধী দল এক হয়ে আইনি লড়াই এবং রাজনৈতিকভাবে লড়াই চালাবে বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়। তারপর রাহুল গান্ধী সুরাতের দায়রা আদালতে পুনর্বিবেচনার আর্জি জানান।
সুরাতের আদালত রাহুল গান্ধীকে একটি মানহানির মামলায় দু-বছরের কারাদণ্ড দিয়েছে। বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদীর অভিযোগের ভিত্তিতে রাহুল গান্ধীর উপর খাঁড়া নেমে আসে। রাহুল গান্ধী বলেছিলেন "সব চোরের কীভাবে মোদী পদবী হয়?" এই অবস্থায় চারবারের সাংসদ রাহুল গান্ধীর আট বছরের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার উপর নিষেধাজ্ঞা নেমে আসতে পারে।
-
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি












Click it and Unblock the Notifications