গত আট বছরে বিজেপি সরকারের নেতৃত্বে দুর্নীতিমুক্ত হয়েছে হরিয়ানা, জনসভায় দাবি অমিত শাহের

গত আট বছরে বিজেপি সরকারের নেতৃত্বে দুর্নীতিমুক্ত হয়েছে হরিয়ানা, জনসভায় দাবি অমিত শাহের

বৃহস্পতিবার হরিয়ানার ফরিদাবাদে একটি জনসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে তিনি হরিয়ানার আগের সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, আট বছর আগে হরিয়ানায় গুণ্ডামি হতো। দুর্নীতিগ্রস্থ রাজ্য ছিল হরিয়ানা। বর্তমানে হরিয়ানা একটা নিরাপদ রাজ্যে পরিণত হয়েছে।

বিজেপি গুণ্ডামিকে প্রশ্রয় দেয় না

বিজেপি গুণ্ডামিকে প্রশ্রয় দেয় না

বৃহস্পতিবার হরিয়ানার ফরিদাবাদে 'জনউত্তম সমাবেশে' বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে তিনি জনগণের উদ্দেশে বলেন, 'আপনারা আট বছর আগের হরিয়ানার কথা একবার ভাবুন। হরিয়ানাতে সরকার গুণ্ডামি ও দুর্নীতিকে প্রশ্রয় দিত। কিন্তু এমএল খট্টরের নেতৃত্বাধীন বিজেপি সরকার দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি। গুণ্ডামিকে প্রশ্রয় দেয়নি। যার জন্য হরিয়ানা একটি নিরাপদ রাজ্যে পরিণত হয়েছে।' এরপরে তিনি হরিয়ানায় হুডা সরকারের তীব্র সমালোচনা করে তিনি বলেন, 'হুডাজির সময় থ্রিডি সরকার ছিল। আপনারা থ্রিডি সিনেমা দেখেছেন। হুডাজি সমগ্র ভারতে থ্রিডি সরকার দেখিয়েছেন। দরদারি, দামাদ ও ডিলার।' এর মাধ্যমে অমিত শাহ হুডা সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ নিয়ে আসেন।

দীপাবলিতে হরিয়ানার জন্য উপহার

দীপাবলিতে হরিয়ানার জন্য উপহার

বৃহস্পতিবার হরিয়ানায় একাধিক প্রকল্পের উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি হরিয়ানা অরবিটাল রেল করিডোরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়াও ৬৬২৯ কোটি টাকার চারটে প্রকল্পের উদ্বোধন করেন তিনি। অমিত শাহ সোনিপাতের বারহিতে ৫৯০ কোটি টাকার রেলের কোচ সংরক্ষণ কারখানার উদ্বোধন করেন। পাশাপাশি তিনি রোহতকে ভারতের প্রথম দীর্ঘতম এলিভেটেড রেলপথের উদ্বোধন করেন। এই রেলপথ ৩১৫.৪০ কোটি টাকা ব্যয় করা হয়েছে। পাশাপাশি তিনি ১০৬ কোটি টাকা ব্যয়ে হরিয়ানা পুলিশ হাউজিং কমপ্লেক্সের উদ্বোধন করেন।

হরিয়ানার মুখ্যমন্ত্রীর বক্তব্য

হরিয়ানার মুখ্যমন্ত্রীর বক্তব্য

হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার বলেন, গত আট বছরে হরিয়ানা থেকে দুর্নীতি সমূলে উচ্ছেদ করা হয়েছে। তিনি দাবি করেছেন, গত আট বছর ধরে দুর্নীতির বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে হরিয়ানা সরকার। পাশাপাশি হরিয়ানা থেকে বর্ণবৈষম্য দূর করা সম্ভব হয়েছে। খট্টর সরকারের আট বছর পূর্তি উপলক্ষে তিনি বুধবার সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি দাবি করেন, হরিয়ানার বাসিন্দাদের সুরক্ষা, মর্যাদা এবং স্বনির্ভরতার যত্ন নেওয়ার পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নতিতে মনোনিবেশ করেছেন।

পাল্টে গেছে হরিয়ানার আর্থ সামাজিক চিত্র

পাল্টে গেছে হরিয়ানার আর্থ সামাজিক চিত্র

হরিয়ানার মুখ্যমন্ত্রী দাবি করেছেন, গত আট বছরের হরিয়ানার আর্থ-সামাজিক জীবনযাত্রার আমূল পরিবর্তন হয়েছে। রাজ্য সরকার পিপিপি অর্থাৎ পারিবারিক আইডির প্রবর্তন করেন। খট্টর দাবি করেন, গত আট বছরে হরিয়ানায় একাধিক কল্যানমূলক প্রকল্প চালু করা হয়েছে। তিনি জানিয়েছেন, পিপিপির মাধ্যমে হলুদ রেশন কার্ড চালু করা হয়েছে। পিপিপি-র সাহায্যে পেনশনের সুবিধা করা হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+