খালিস্তানি জঙ্গি প্রসঙ্গ টেনে রাজনীতি করবেন না, কৃষক বিক্ষোভ নিয়ে বিরোধীদের তোপ অমিত শাহের

খালিস্তানি জঙ্গি প্রসঙ্গ টেনে রাজনীতি করবেন না, কৃষক বিক্ষোভ নিয়ে বিরোধীদের তোপ অমিত শাহের

কৃষক বিক্ষোভ নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে বিরোধীরা। আঁচ করে আগে থেকেই বিরোধীদের সতর্ক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শিবসেনাকে বিঁধে অমিত শাহ বলেছেন, কৃষকদের খালিস্তানি বলা হচ্ছে বলে যাঁরা রাজনীতি করছেন তাঁরা সাবধান হোন। প্রতিবাদী কৃষকদের কখনওই খালিস্তানি জঙ্গি বলে আক্রমণ করা হয়নি। রবিবার হায়দরাবাদের সভা থেকে তাঁদের সতর্ক করলেন অমিত শাহ।

খালিস্তানি বিতর্ক

খালিস্তানি বিতর্ক

খালিস্তানি জঙ্গি বিতর্ক নতুন করে জেগে উঠেছে দেশে। হরিয়ানার মুখ্যমন্ত্রী আন্দোলন রত কৃষকদের খালিস্তানি জঙ্গি বলে আক্রমণ করেছিলেন। এই নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে। এতে বেশ অস্বস্তিতে পড়েছিলেন অমিত শাহরা। সুযোগ ছাড়েনি বিরোধীরাও। হরিয়ানার মুখ্যমন্ত্রীর মন্তব্যে নিয়ে বিতর্কের পারদ চড়িয়েছেন তাঁরা।

সঞ্জয় রাউতের অভিযোগ

সঞ্জয় রাউতের অভিযোগ

শিবসেনা নেতা সঞ্জয় রাউতও এই নিয়ে পারা চড়িয়েছেন। কৃষকদের সঙ্গে জঙ্গির মতো আচরণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সঞ্জয় রাউত। তিনি অভিযোগ করেছেন পাঞ্জাবের প্রতিবাদী কৃষকদের খালিস্তানি জঙ্গি বলা হচ্ছে। দিল্লি ঢোকার আগে হরিয়ানায় তাঁদের সঙ্গে এমন আচরণ করা হচ্ছে তাতে মনে হচ্ছে তাঁরা দেশের নাগরিকই নন। লাঠিচার্জ, জলকামান, রাস্তা কেটে রাখা, কাঁদানে গ্যাসের সেল। বালির ররি দিয়ে রাস্তা আটকানো সবরকম চেষ্টা চালিয়েছে বিজেপি সরকার।

অমিত শাহের পাল্টা তোপ

অমিত শাহের পাল্টা তোপ

হায়দরাবাদে প্রচারে গিয়ে অমিত শাহ পাল্টা তোপ দিয়েছেন বিরোধীদের। তিনি পাল্টা আক্রমণ করে বলেেছন, কৃষকদের আন্দোলন নিয়ে যেন কোনও রকম রাজনীতি করা না হয়। কোনও ভাবেই কৃষকদের খালিস্তানি জঙ্গি নাম করে রাজনীতি করা না হয়। সরাসরি আক্রমণ শানিয়েছেন অমিত শাহ।

মোদীর দাবি

মোদীর দাবি

কৃষকদের স্বার্থেই কৃষি আইন। মন কি বাত অনুষ্ঠানে এমনই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দাবি করেছেন দেশের কৃষকদের উন্নয়নেই কাজ করছে মোদী সরকার। এই আইন অল্প সময়ের মধ্যেই কৃষকদের সুফল দেবে। একটা নতুন দিশা পাবেন কৃষকরা। আরও উন্নতি হবে কৃষকদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+