Amit Shah: মণিপুর হিংসার ঘটনা লজ্জাজনক, বিরোধীদের রাজনীতি আরও লজ্জার! জবাব শাহের
মণিপুর হিংসার ঘটনাকে লজ্জাজনক বলে ব্যাখ্যা করলেন অমিত শাহ। কিন্তু তার থেকেও বিরোধীদের রাজনীতি আরও লজ্জার বলে কটাক্ষ করলেন তিনি। লোকসভায় অনাস্থা প্রস্তাব নিয়ে জবাবি ভাষণে বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিরোধীদেক কড়া ভাষায় আক্রমণ শানান।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, মণিপুরের ঘটনা নিয়ে বিরোধীরা রাজনীতি করছে। মণিপুর নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। বিরোধীদের এই চক্রান্ত ভাঙতে তিনি মোদী সরকারের কৃতিত্ব তুলে ধরেন লোকসভায়।

অমিত শাহ এদিন বলেন, দেশের কৃষক, মহিলা ও দারিদ্রদের জন্য আমাদের সরকার কল্যাণমূলক কাজ করছে। কোভিড ও মাদকের বিরুদ্ধে কেন্দ্র কাজ করেছে। উত্তর-পূর্বের রাজ্যকে অবহেলার কোনও প্রশ্নই নেই। বরং উত্তর-পূর্বের রাজ্যে এইসব ঘটনার জন্য কংগ্রেস দায়ী। কারণ কংগ্রেস ওখানে ৬০ বছরেরও বেশি সরকার চালিয়েছে।
ইউপিএ আমলে ১০ বছর উত্তর-পূর্বের রাজ্যগুলির জন্য কিছুই করেনি সরকার। এখন তো সেখানে ৬৮ শতাংশ হিংসা হ্রাস পেয়েছে। মোদিজি ৯ বছরে ৫০ বারেরও বেশি উত্তর-পূর্বে গিয়েছেন। নিজেকে উত্তর-পূর্বের সঙ্গে সংযুক্ত করেছেন। এখন জনগণকে বিভ্রান্ত করার জন্য অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধীরা।

অমিত শাহ বলেন, দেশে পরিবারতন্র্া বা বংশবাদী রাজনীতি চলেছে। দুর্নীতি আর তুষ্টিকরণের রাজনীতি করেছে কংগ্রেস। মোদীজি সেই পরিবারতন্ত্র, দুর্নীতি ও তোষণের রাজনীতিকে শেষ কের দেশকে পারফরম্যান্সের রাজনীতির অনুসারী করে তুলেছেন। স্বাধীনতা পরবর্তী যে নেতাকে দেশের মানুষ সম্পূর্ণভাবে বিশ্বাস করে, তাঁর নাম নরেন্দ্র মোদী।
অমিত শাহ বলেন, এই অনাস্থা প্রস্তাব জনগণের পছন্দকে প্রতিফলিত করবে না। এটি শুধুমাত্র কাজকে ব্যাহত করবে, মানুষকে বিভ্রান্ত করবে। তিনি বলেন, কংগ্রেস মতো বিজেপি অনাস্থা জেতার জন্য ঘুষের আশ্রয় নেবে না। নরসিমা রাওয়ের বিরু্দ্ধে যে অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল, তখন কংগ্রেস সরকার বাঁচাতে ঘুষ দেওয়া হয়েছিল বলে অভিযোগ তাঁর। অটলবিহারী বাজপেয়ীর সময় অনাস্থায় আমরা ১ ভোটে হেরেছিলাম।












Click it and Unblock the Notifications