‘মোদীজি একাই একশো, বিরোধী সবাইকে মাত দিয়ে স্বামীজির স্বপ্নের ভারত গড়বেন তিনিই’

একা নরেন্দ্র মোদীই হারাবেন বাকি সবাইকে! একদিকে মোদী, অন্যদিকে বাকি সবাই হলেও মহাজোটের নামে বিভ্রান্তি ছড়ানো নেতারা জিততে পারবেন না। জিততে পারবে না কংগ্রেস।

একা নরেন্দ্র মোদীই হারাবেন বাকি সবাইকে! একদিকে মোদী, অন্যদিকে বাকি সবাই হলেও মহাজোটের নামে বিভ্রান্তি ছড়ানো নেতারা জিততে পারবেন না। জিততে পারবে না কংগ্রেস। ২০১৯-এ স্বামীজির স্বপ্নের ভারত গড়বেন মোদীজিই। নরেন্দ্র মোদীর নেতৃত্বে ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজয় সুনিশ্চিত বিজেপির। এনডিএ-র ৩৫টি দল মিলেই জয় ছিনিয়ে আনবে আবারও।

‘মোদীজি একাই একশো, বাকি সবাইকে মাত দেবেন তিনিই’

নয়াদিল্লিতে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে অমিত শাহ বলেন, বিজেপি সরকার দেশের গরিব মানুষের জন্য অনেক কাজ করেছে। আয়ুষ্মান ভারতের মতো প্রকল্প রূপায়িত হয়েছে। এত বড় প্রকল্প সারা বিশ্বে নেই। এই পাঁচ বছরে দেশকে উন্নয়নের রাস্তা দেখিয়েছেন নরেন্দ্র মোদী। আবারও ক্ষমতায় এসে তাঁর হাতেই গড়ে উঠবে স্বামীজির স্বপ্নের ভারত।

অমিত শাহ বিরোধীদের নিশানা করে বলেন, বিরোধী জোটের নেতাও নেই, নীতিও নেই। শুধু মহাজোটের নামে বিভ্রান্তি ছড়ানো ছাড়া স্পষ্ট কোনও দিগনির্দেশনা নেই। তাই মহাজোটের চ্যালেঞ্জের কোনও প্রশ্নও নেই। তিনি বলেন, শুধু ২০১৯-এই নয়, কেরল ও বাংলাতেও উড়বে বিজেপির জয়নিশানা।

অমিতের কথায়, ২০১৯-এ বিজেপি জিতলে কেরলে উড়বে গেরুয়া পতাকা। তারপর বাংলাতেও ঢোকার সমস্ত প্রস্তুতি সারা হয়ে গিয়েছে বিজেপির। এদিন কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করে তিনি বলেন, এতদিন পঞ্চায়েত থেকে সংসদ চালিয়েছে একটাই পরিবার! আবারও সেই পরিবারের হাতে দেশের ক্ষমতা তুলে দেবে না দেশবাসী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+