জেডিএসের ভোট চায় বিজেপি! দেবেগৌড়ার গড়ে কংগ্রেসের মোকাবিলায় নয়া কৌশল শাহের

জেডিএসের ভোট নিজেদের ঝুলিয়ে আনতে প্রচারে নয়া পন্থা নিলেন অমিত শাহ। কংগ্রেসকে হারাতে হলে জেডিএসের ভোট বিজেপির বাক্সে আনতে হবে, তাই দেবেগৌড়ার গড়ে গিয়ে কংগ্রেসের মোকাবিলায় নয়া কৌশল হানলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

অমিত শাহ কর্নাটক নির্বাচনের প্রচারে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার গড়ে গিয়েছিলেন। সেখানেো গিয়ে অমিত শাহ বলেন, জেডিএসকে ভোট দেওয়া মানে কংগ্রেসকে ভোট দেওয়া। তাই কংগ্রেসের হাত শক্ত করতে কেউ জেডিএসকে ভোট দেবেন না।

Amit Shah

হাসন জেলার প্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাধারমের উদ্দেশে বলেন, জেডিএসের মতো আঞ্চলিক দলকে ভোট দেওয়া মানে কংগ্রেসকে সমর্থন করা। আগামনী ১০ মে কর্নাটক বিধানসভা নির্বাচনে বিজেপিকে ক্ষমতায় চাইলে জেডিএসকে সমর্থন করা যাবে না বলে সাফ জানালেন তিনি।

তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান, বিজেপিকে ভোট গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতকে শক্তিশালী করুন। আপনারা গত নির্বাচনে জেডিএসকে জয়ী করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত কী হয়েছিল, তারা কংগ্রেসের সঙ্গে জোট গড়ে সরকারে এসেছিল।

অমিত শাহ সেই সূত্রে বলেন, জেডিএসকে ভোট দেওয়া মানে কংগ্রেসকে ভোট দেওয়া। আপনারাই বলুক আপনারা কি কংগ্রেসকে ভোট দিতে চান? হাসনে মেগা রোড শো'র পরে এক সমাবেশে তিনি বলেছিলেন, "আপনি যদি আপনার ভোট ব্যর্থ করতে না চান তাহলে সরাসরি বিজেপি প্রার্থীদের ভোট দিন।

Amit Shah

এখানে উল্লেখ্য, হাসন হল জেডিএসের প্রাণপুরুষ তথা প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার হোম ডিস্ট্রিক্ট। ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে এই জেলার একমাত্র হাসন বিধানসভা আসন ছাড়া সাতটির মধ্যে ছয়টিতে জয়লাভ করেছিল জেডিএস। আর আসন থেকে জিতেছিলেন বিজেপির প্রীতম গৌড়া।

সাম্প্রতিক সময়ে ভোক্কালিগা অধ্যুষিত জেলায় বিজেপির প্রথম জয় ছিল সেটি। এবার সেই জেলাই আরও আসন প্রাপ্তির আশায় জেডিএসের শক্ত ঘাঁটিতে হানা দিয়েছে বিজেপি। আর জেডিএসের বিরুদ্ধে একটি মাত্র আসনে জেতা প্রীতম গৌড়াকে সামনে রেখে বিজেপি ঘূঁটি সাজাচ্ছে।

Amit Shah

অমিত শাহ বলেন, হাসন জেলায় এবার বিজেপি জিতবে এবং পদ্ম ফুটবে। আমি এখানকার জনগণ ও ভোটারদের অনুরোধ করছি বিজেপি প্রার্থীর জয় নিশ্চিত করতে এবং মোদীর হাতকে শক্তিশালী করতে। তিনি আরও বলেন, জেডিএস ও কংগ্রেস কর্নাটকে মুসলমানদের জন্য চার শতাংশ সংরক্ষণ করেছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিজেপি সরকার এই সংরক্ষণ সরিয়ে দিয়েছে। লিঙ্গায়াত, ভোক্কালিগা ও এসসি বা এসটিদের জন্য সংরক্ষণ বাড়িয়েছে বিজেপি। আর জেডিএস বা কংগ্রেস যদি ক্ষমতায় আসে তবে আবারও মুসলিম সংরক্ষণ আনবে। আমি জিজ্ঞাসা করতে চাই আপনারা কি নিজেদের সংরক্ষিত আসন ছাড়বেন?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+