পাকিস্তানকে সঠিক রাস্তা দেখিয়েছেন মোদী! রাহুলকে তীব্র আক্রমণ অমিত শাহের
পাকিস্তানকে সঠিক রাস্তা দেখিয়েছেন মোদী। সংবিধান ৩৭০ ধারা এবং ৩৫এ ধারা বাতিল করে সেই রাস্তা দেখানো হয়েছে। এদিন এমনটাই বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
পাকিস্তানকে সঠিক রাস্তা দেখিয়েছেন মোদী। সংবিধান ৩৭০ ধারা এবং ৩৫এ ধারা বাতিল করে সেই রাস্তা দেখানো হয়েছে। এদিন এমনটাই বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এপ্রসঙ্গে রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করেন তিনি। বলেন, রাহুল গান্ধী কেন ৩৭০ ধারা নিয়ে কেন্দ্রের অবস্থানের বিরোধী তা পরিষ্কার করতে হবে।

ঝাড়খণ্ডে বিজেপির জোহার জন আশীর্বাদ যাত্রায় গিয়ে অমিত শাহ বলেন, সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে, নরেন্দ্র মোদী পাকিস্তানকে সঠিক রাস্তা দেখিয়েছেন। পাশাপাশি জম্মু ও কাশ্মীর ভারতের অঙ্গীভূত হয়েছে।
বিজেপি সভাপতি বলেন, রাহুল গান্ধীকে মহারাষ্ট্র ঝাড়খণ্ড এবং হরিয়ানা মানুষদের বলতে হবে ৩৭০ ধারা নিয়ে তিনি কেন্দ্রের সিদ্ধান্তের পাশে আছেন কিনা। প্রসঙ্গত পুজোর পরেই এই তিন রাজ্যে নির্বাচন।এই রাজ্যগুলিতে ৩৭০ ধারা নিয়ে জোরদার প্রচারে নেমেছে বিজেপি।
রাহুল গান্ধীকে এদিন সার্জিক্যাল স্ট্রাইক নিয়েও আক্রমণ করেন অমিত শাহ। তথ্যপ্রমাণ চাওয়ার কথা উল্লেখ করে অমিত শাহ বলেন, দেশবাসীকে ওনার বলা উচিত কোন দিশায় উনি যেতে চান।
বিধানসভা নির্বাচনে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে দাবি করে অমিত শাহ বলেন, অটলজি ঝাড়খণ্ড রাজ্যের সৃষ্টি করেছিলেন, আর মোদীজি তার সমৃদ্ধিতে সাহায্য করেছেন।












Click it and Unblock the Notifications