গোয়া নিয়েও রক্ষাকর্তা সেই অমিত শাহই! বাতলে দিলেন সরকার রক্ষার উপায়

অসুস্থতা সত্ত্বেও মনোহার পারিকরকে গোয়ার মুখ্যমন্ত্রী পদেই রেখে দিতে চায় বিজেপি। গোয়ার জন্য তৈরি কোর টিমের সঙ্গে বৈঠকের পর মনোহর পারিকরকেই গোয়ার মুখ্যমন্ত্রী হিসেবে রেখে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

অসুস্থতা সত্ত্বেও মনোহার পারিকরকে গোয়ার মুখ্যমন্ত্রী পদেই রেখে দিতে চায় বিজেপি। গোয়ার জন্য তৈরি কোর টিমের সঙ্গে বৈঠকের পর মনোহর পারিকরকেই গোয়ার মুখ্যমন্ত্রী হিসেবে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তবে ক্যাবিনেটে এবং মন্ত্রীদের দফতরে কিছু রদবদল করা হবে বলে জানিয়েছেন তিনি।

গোয়া নিয়েও রক্ষাকর্তা সেই অমিত শাহই! বাতলে দিলেন সরকার রক্ষার উপায়

মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যেতে তিনি যে অপারগ তা জানিয়েছিলেন মনোহর পারিকর। ১৫ সেপ্টেম্বর থেকে তিনি দিল্লির এইমস-এ ভর্তি রয়েছেন।

মনোহর পারিকর অসুস্থ হয়ে পড়ায়, গোয়ায় বিজেপি এবং তাদের সহযোগী মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি এবং গোয়া ফরোয়ার্ড পার্টির মধ্যে মুখ্যমন্ত্রীর পদ নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে বলে সূত্রের খবর।

মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি দাবি করেছে, মন্ত্রিসভার বর্ষীয়ান মন্ত্রী তাদের দলের নেতা সুদীন ধাবালিকরকে দায়িত্ব দিতে হবে।

গোয়ায় কার্যত নেতৃত্বের সংকটে ভুগছে বিজেপি। একদিকে পারিকর যেমন হাসপাতালে ভর্তি, ঠিক তেমনই দলের অপর দুই নেতা ফ্রান্সিস ডিসুজা এবং পান্ডুরাং মাধকাইকরও হাসপাতালে ভর্তি। আর অপর দুই নেতা মুভিন গোডিনহো এবং বিশ্বজিৎ রানে ১৮ মাস আগে কংগ্রেসের সঙ্গে ছিলেন।

গত সপ্তাহেই গোয়ার রাজ্যপালের কাছে নিজেদের সরকার গঠনের দাবি জানিয়ে এসেছে কংগ্রেস। পারিকরের অসুস্থতার প্রেক্ষিতে গোয়ার বিজেপি সরকারকে বরখাস্তের দাবিও জানিয়েছে তারা।

ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে যখন পারিকর বিদেশে চিকিৎসাধীন ছিলেন, তখন তিন সদস্যের ক্যাবিনেট অ্যাডভাইসরি কমিটি নিয়োগ করা হয়েছিল।

গোয়ার সরকারি আধিকারিকদের সূত্রে খবর, পারিকর প্রথমে নিজের অসহায়তার কথা জানিয়েছিলেন। কিন্তু পরে শরিকদের মধ্যে মুখ্যমন্ত্রীর পদ নিয়ে টানাপোড়েন তৈরি হয়।

৪০ সদস্যের গোয়া বিধানসভায় গতবছর ভোটে ১৬ টি আসন জিতেছিল কংগ্রেস। অন্যদিকে মাত্র ১৩ আসন জিতেই সরকার গঠন করেছিল বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+