এসআইআর রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখা অনুচিত, অনুপ্রবেশকারী ও শরণার্থীর ফারাক বুঝিয়ে মন্তব্য শাহের

পশ্চিমবঙ্গ-সহ সারা দেশেই এসআইআর হতে চলেছে। আর তাতেই অমিত শাহের হাত দেখছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অমিত শাহকে ভবিষ্যতের মীর জাফর বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন মমতা। সেই অমিত শাহ ফের এসআইআরের হয়েই ব্যাট ধরলেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেছেন যে, অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা সংবিধানের মৌলিক চেতনাকে নষ্ট করে। তাঁর মতে, কেবল দেশের নাগরিকদেরই ভোটাধিকার থাকা উচিত। দৈনিক জাগরণের প্রাক্তন প্রধান সম্পাদক নরেন্দ্র মোহনের স্মৃতিতে আয়োজিত এক বক্তৃতায় শাহ এই মন্তব্য করেন।

'অনুপ্রবেশ, জনসংখ্যার পরিবর্তন এবং গণতন্ত্র' শীর্ষক এই অনুষ্ঠানে তিনি বলেন, কেন্দ্র অনুপ্রবেশকারীদের বিষয়ে "শনাক্তকরণ, বাতিল এবং নির্বাসন" নীতিই অনুসরণ করবে। শাহের কথায়, অনুপ্রবেশ এবং নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (SIR) প্রক্রিয়াকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত নয়। বরং এটি একটি জাতীয় বিষয়।

শাহ উল্লেখ করেন, কংগ্রেস SIR ইস্যুতে "অস্বীকার মোডে" চলে গিয়েছে। যদিও তাদের সরকারের আমলেও এই প্রক্রিয়া হয়েছিল। শাহের মতে, "বিরোধী দল এই অনুশীলনকে বিরোধিতা করছে কারণ তাদের ভোটব্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভোটার তালিকা পরিষ্কার করা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব। যদি কোনও সমস্যা থাকে, তাহলে আদালতে যেতে পারেন।"

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এমন একটা সময় আসবে যখন বিরোধী দলগুলিও ছাড় পাবে না। তিনি স্পষ্ট করে দেন, ভারতীয় নাগরিকত্ব ও নির্দিষ্ট বয়স না থাকলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। শাহ অনুপ্রবেশকারী এবং শরণার্থীর মধ্যে পার্থক্য ব্যাখ্যা করে বলেন, শরণার্থীরা তাঁদের ধর্ম রক্ষার জন্য ভারতে আসেন। কিন্তু অনুপ্রবেশকারীরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করেন অর্থনৈতিক বা অন্যান্য কারণে, ধর্মীয় নিপীড়নের জন্য নয়।

শাহ প্রশ্ন করেন, "অনুপ্রবেশকারী কারা? যাঁরা ধর্মীয় নিপীড়নের শিকার হননি এবং অর্থনৈতিক বা অন্য কারণে অবৈধভাবে ভারতে আসতে চান, তাঁরাই অনুপ্রবেশকারী। যদি বিশ্বের যে কেউ এখানে আসতে চায় এবং তাদের অনুমতি দেওয়া হয়, তাহলে আমাদের দেশ একটি ধর্মশালায় পরিণত হবে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+