সনাতন ধর্মকে অবমাননা করছে ইন্ডিয়া জোট: অমিত শাহ

সনাতন ধর্ম বাতিল করা উচিত, উদয়নিধি স্ট্যালিনের মন্তব্যে তোলপাড়। এর এই মন্তব্য নিয়ে ইন্ডিয়া জোটকে নিশিনা করেছে বিজেপি। উদয়নিধি স্ট্যালিনের মন্তব্য নিয়ে বিরোধীদের কটাক্ষ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

অমিত শাহ এদিন বলেছেন, ইন্ডিয়া জোট দুদিন ধরে সনাতন ধর্মকে অপমান করেছে। ভারতের দুটি প্রধান দল ডিএমকে এবং কংগ্রেসের বড় নেতারা বলেছেন, সনাতন ধর্ম বাতিল করা উচিত। ভোট দেওয়ার জন্য তারা মানুষের সনাতন সংস্কৃতি অপমান করেছে।

Amit Shah

অমিত শাহ আরও বলেন, ডিএমকে ও কংগ্রেসের নেতারা শুধুমাত্র ভোট ব্যাঙ্কের রাজনীতির জন্য সনাতন ধর্মের অবসানের কথা বলছেন। তিনি বলেছেন, এই প্রথমবার তারা সনাতন ধর্মকে অপমান করছে না। আগে মনমোহন সিংও বলেছিলেন বাজেট সংখ্যালঘুদের। কিন্তু বিজেপি বলে, বাজেটের প্রথম অধিকার গরিবস আদিবাসী, দলিত ও অনগ্রসরদের।

রাজস্থানের এক জনসভায় অমিত শাহ দাবি করেন, কংগ্রেস বলছে মোদী জিতে গেলে সনাতন রাজ করবে। সেখানেই তিনি বলেন, রাহুল গান্ধী বলেছেন, হিন্দু সংগঠনগুলি লস্কর-ই-তৈবার থেকেও বেশি ভয়ঙ্কর।

পরিবর্তন সংকল্প যাত্রায় ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজ বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা শুরু হতে চলেছে বেনেশ্বর ধামের পবিত্র ভূমিতে। তিনি বলেন, ডুঙ্গারপুরের জমি চিরকালই বীরদের। মহারানা প্রতাপের সঙ্গে থেকে গুজরাত বছরের পর বছর যুদ্ধ করেছিল।

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও। উদয়নিধি স্ট্যালিনের মন্তব্য নিয়ে বিরোধীদের কটাক্ষ করেছেন। মধ্যপ্রদেশের চিত্রকূটে রবিবার তিনি বলেন, তিন দিন আগে যখন তারা মুম্বইয়ে কৌশল তৈরির জন্য মিলিত হয়েছিলেন, তখন উদয়নিধি স্ট্যালিন এই মন্তব্য করেছিলেন। এটাই কি তাদের রাজনৈতিক কৌশল, এটাই কি সনাতন ধর্ম নির্মূল করার পরিকল্পনা, প্রশ্ন করেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+