মোদী-ফোবিয়ায় ভুগছেন রাহুল, গোয়ায় ভোট-প্রচারে মোক্ষম বাণ হানলেন শাহ
রাহুল গান্ধীর বিরুদ্ধে গর্জে উঠলেন অমিত শাহ। গোয়ায় ভোট প্রচারে গিয়ে রাহুলের বিরুদ্ধে তোপ দাগলেন কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী।
রাহুল গান্ধীর বিরুদ্ধে গর্জে উঠলেন অমিত শাহ। গোয়ায় ভোট প্রচারে গিয়ে রাহুলের বিরুদ্ধে তোপ দাগলেন কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী। রাহুল গান্ধী মোদী-ফোবিয়ায় ভুগছেন বলে মন্তব্য করে তিনি দলীয় প্রার্থীদের সমর্থনে কংগ্রেসের জমানা আর বিজেপির জমানার তুলনা টানলেন তিনি। তিনি বুঝিয়ে দিলেন গোয়ায় মূল লড়াই রাহুলের কংগ্রেসের সঙ্গে মোদীর বিজেপির।

অমিত শাহ বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে গোয়াবাসীদের কাছে দুটি অপশন রয়েছে। একটি বিজেপির 'গোল্ডেন গোয়া'। আর অন্যটি কংগ্রেসের 'গান্ধী পরিবার কা গোয়া'। এর মধ্যে একটিটে পছন্দ করতে হবে গোয়ানিজদের। অমিত শাহ রবিবার ঘরে ঘরে প্রচারের সূচনা করেন। এরপর কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে লক্ষ্য করে অমিত শাহ বলেন, রাহুল গান্ধী মোদি-ফোবিয়ায় ভুগছেন।
গোয়ার শাহ পোন্দায় এক জনসভায় অমিত শাহ বলেন, বিজেপি গোয়ায় উন্নয়ন এনেছে এবং ২০১৩-১৪ সালে রাজ্যের বাজেট ৪৩২ কোটি থেকে বাড়িয়ে ২০২১ সালে ২৫৬৭ কোটি টাকা করেছে বিজেপি। তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগম্বর কামাত-সরকারকেও নিশানা করে বলেন, তিনি পরিকাঠামো উন্নয়নে কিছুই করেননি।
তিনি আরও বলেন, গোয়ায় বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী অন্যান্য রাজ্যের রাজনৈতিক দলগুলি এখানে সরকার গঠন করতে পারে না। এখানে সরকার গঠন করতে পারে কেবল বিজেপি। কংগ্রেসকে হারিয়ে বিজেপিই এখানে সরকার গড়ে তুলবে। সেজন্য ডোর টু ডোর ক্যাম্পেন শুরু করেছে বিজেপি। অমিত শাহ গোয়ায় একদিনের সফরে প্রচারে কংগ্রেসকেই মূলত নিশানা করেন।
এদিন জন সমাবেশের আগে অমিত শাহ বোরিম শহরে সাঁই বাবা মন্দিরে প্রার্থনা করেন। তাঁর সঙ্গে ছিলেন গোয়ার বিদায়ী মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। সান গ্রেস গার্ডেন, পোন্ডা এবং সারদা মন্দির, মাল্টিপারপাস হল, সানভোরডেমের জনসভার পর শাহ ভাস্কোতে একটি প্রচার পর্বে অংশ নেন।
বিজেপি রাজ্য বিধানসভার ৪০টি আসনেই প্রার্থী দিয়েছে। ১৪ ফেব্রুয়ারি গোয়ায় বিধানসভা ভোট হবে। আর ভোট গণনা হবে ১০ মার্চ। বর্তমানে, গোয়াতে বিজেপির ১৭ জন বিধায়ক রয়েছে এবং মহারাষ্ট্রবাদী গোমান্তক পার্টি বা এমজিপি, গোয়া ফরওয়ার্ড পার্টি বা জিএফপি-র বিজয় সরদেশাই এবং তিনজন নির্দলের বিধায়কদের সমর্থন পেয়েছিলেন তাঁরা। জিএফপি ও এমজেপির প্রত্যেকের তিনজন করে বিধায়ক রয়েছে। অন্যদিকে কংগ্রেসের ঘরে ১৫ জন বিধায়ক রয়েছে। এবার গোয়ায় কংগ্রেসের সঙ্গে জোট হয়েছে বিজয় সরদেশাইয়ের গোয়া ফরওয়ার্ড পার্টির। তৃণমূল মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির সঙ্গে জোট করেছে। এছাড়া বিজেপি এবং আম আদমি পার্টিকে নিয়ে গোয়ায় এবার চতুর্মুখী লড়াই।












Click it and Unblock the Notifications