'১০০ দিনের ছুটি, সঙ্গে থাকছে হেল্থ কার্ড', কাদের জন্য এমন বড়সড় ঘোষণা এলো অমিত শাহের তরফে

১০০ দিন তাঁরা পরিবারের সঙ্গে কাটাতে পারবেন। এমন ঘোষণা এলো স্বয়ং দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে।

১০০ দিন তাঁরা পরিবারের সঙ্গে কাটাতে পারবেন। এমন ঘোষণা এলো স্বয়ং দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে।
এবার দেশের জওয়ানদের জন্য বড়সড় ঘোষণা করলেন অমিত শাহ। তিনি এদিন সিআরপিএফ জওয়ানদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা করেন।

হেল্থ কার্ড নিয়ে বার্তা অমিত শাহের

হেল্থ কার্ড নিয়ে বার্তা অমিত শাহের

হেলথ কার্ড যাতে সমস্ত সিআরপিএফ জওয়ানর পান, তার আশ্বাসবাণী এদিন এসেছে স্বয়ং দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে। তিনি জানিয়েছেন, সেনা পরিবার ও আধাসেনার পরিবারকে তাঁর সরকার এবার হেল্থ কার্ড দিতে চলেছে।

৭ লাখ ভারতীয় জওয়ানকে ১০০ দিনের ছুটি

৭ লাখ ভারতীয় জওয়ানকে ১০০ দিনের ছুটি

১০০ দিনের ছুটির সুবিধা পেতে পারবেন এবার দেশের সমস্ত সেনা কর্মীরা। সিআরপিএফ, বিএসএফ, এর আওতায় থাকা সমস্ত সেনা কর্মীরা এবার থেকে ১০০ দিনের ছুটি পাবেন। ফলে গোটা বছরে অন্তত ১০০ দিন তাঁরা নিজের পরিবারের সঙ্গে কাটাতে পারবেন।

 কেন দেওয়া হল ১০০ দিন ছুটি? ব্যাখ্যা করলেন অমিত শাহ

কেন দেওয়া হল ১০০ দিন ছুটি? ব্যাখ্যা করলেন অমিত শাহ

অমিত শাহ জানান, 'যদি জওয়ানরা ৩৬৫ দিনের মধ্যে ১০০ দিন নিজের পরিবারের সঙ্গে কাটাতে পারেন, তাহলে তিনি সামাজিক কর্তব্য পালন করতে পারবেন। আমরা এইমস-এর সঙ্গে কথা বলে হেল্থ কার্ড ইস্যু করারও চেষ্টা করছি।'

 দ্রুত প্রোমোশন সেনায়

দ্রুত প্রোমোশন সেনায়

অমিত শাহ এদিন জানিয়ে দিয়েছেন, সেনায় যাতে আর দ্রুত প্রোমোশন সম্ভব হয়, তার ব্যবস্থা করার চেষ্টায় রয়েছে গোটা দেশ। ৩৫,০০০টি নতুন পোস্ট তৈরি করে সেনায় এবার দ্রুত প্রমোশনের বিষয়টিও নিশ্চিত করার বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+