Madhya Pradesh Assembly Election 2023: কংগ্রেসের ' 4-C Formula ' ফাঁস করলেন শাহ! অস্বস্তি কমলনাথের
Madhya Pradesh Assembly Election 2023: কাউন্টডাউন শুরু! সামনেই মধ্যপ্রদেশ সহ দেশের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে একেবারে জমজমাট রাজনীতি। চলছে জোর প্রচার। আর এর মধ্যেই আজ শনিবার মধ্যপ্রদেশে প্রচারে গিয়ে ঝড় তুললেন অমিত শাহ। শুধু তাই নয়, কড়া ভাষায় কংগ্রেস নেতৃত্বকেও আক্রমণ শানালেন তিনি।
অমিত শাহ বলেন, কংগ্রেস 4-C Formular এর উপর চলে। আর সেই 4-C Formula হল 'Corruption, Commission, Communal riots, Criminal politics বলেও ব্যাখ্যা মোদী ডেপুটির। শুধু তাই নয়, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কমলনাথকেও তীব্র আক্রমণ শানান।

শাহ বলেন, কমলনাথের বিরুদ্ধে সড়ে ৩৫০ কোটির দুর্নীতির অভিযোগ রয়েছে। এমনকি 2400 কোটি টাকার অগাস্টা ওয়েস্টল্যান্ড কেলেঙ্কারিতে নাম উঠেছিল। ৬০০ কোটি টাকার আইপিসিও কেলেঙ্কারিতেও নাম রয়েছে বলেও দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। বয়স হলেও পেট এখনও ভরেনি বলেও তোপ তাঁর।
একই সঙ্গে মধ্যপ্রদেশের (Madhya Pradesh Assembly Election 2023) দাঁড়িয়ে দেশের সুরক্ষা নিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং নেতৃত্ব কংগ্রেস সরকারকে আক্রমণ শানান শাহ। বলেন, তৎকালীন মনমোহন সিং সরকার জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে চুপ ছিল। দীর্ঘ ১০ বছরের শাসনকালে কার্যত প্রত্যেকদিনই একের পর এক জঙ্গি কার্যকলাপের ঘটনা ঘটত।
পাকিস্তান থেকে অনুপ্রবেশের ঘটনা ঘটত কিন্তু। ততকালীন মনমোহন সিং নেতৃত্ব কংগ্রেস সরকার কিছুই করেনি বলে অভিযোগ শাহের। মৌনি বাবার মতো চুপ করে বসেছিলেন বলেও তোপ। এই প্রসঙ্গে নরেন্দ্র মোদী সরকার কি করেছে তা মধ্যেপ্রেদেশের মানুষের সামনে তুলে ধরেন অমিত শাহ।
#WATCH | Shivpuri, Madhya Pradesh: Union Home Minister Amit Shah says, "...Whenever Congress ruled, it only worked to fill its houses. Whereas BJP worked for development. Today I have come to tell Kamal Nath that if he has even a little courage he should answer - When he left… pic.twitter.com/Bbe7JDUlN3
— ANI (@ANI) November 4, 2023
নির্বাচনী সভা থেকেই তিনি বলেন, দেশের মানুষ ২০১৪ সালে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বানিয়েছে। আর তিনি জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে কড়া মনোভাব নিয়েছে। পাকিস্তানের মাটিতে ঢুকে সার্জিকাল স্ট্রাইক এবং এয়ার স্ট্রাইক করে জঙ্গিদের কোমর ভেঙে দিয়েছেন। শুধু তাই নয়, একাধিক ইস্যুতে এদিন মধ্যপদেশে দাঁড়িয়ে কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন শাহ।
যদিও তা গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস। বেকারত্ব, মূল্যবৃদ্ধির চাপে দেশের মানুষ। এই অবস্থায় বিজেপিকে আর চায় না মানুষ। আর সেটাই মধ্যপ্রদেশের ভোটে স্পষ্ট হবে বলে দাবি কংগ্রেস নেতার।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত?












Click it and Unblock the Notifications