গণপিটুনি রুখতে এবার তোড়জোড় শুরু অমিত শাহের মন্ত্রকের! সংসদে কী জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে আগেও আভাস দেওয়া হয়েছিল যে দেশ জুড়ে গণপিটুনি রুখতে এবার কড়া হতে চলেছে কেন্দ্রীয় সরকার। আর তার জেরেই এবার কেন্দ্রের তরফে গণপিটুনি রোধে আইন সংস্কারের কথা ভাবতে চলেছে অমিত শাহের মন্ত্রক।

এদিন সংসদে অমিত শাহ জানিয়ে দেন, ' আমরা সিআরপিসি ও আইপিসি পরিবর্তনের কথা ভাবছি। এই নিয়ে কেন্দ্রীয় সরকার রাজ্যসরকারগুলিকে তথা কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি পাঠিয়েছে। আমরা কমিটি গঠন করেছি যাতে সিআরপিসি ও আইপিসিকে পরিবর্তন করা যেতে পারে। একবার পরামর্শ এসে গেল, আমরা আইনের পরিবর্তনের কথা ভাবছি। ' এরপরই প্রসঙ্গ ওঠে, যে কেন সরকার গণপিটুনিতে মৃতের সংখ্যা নিয়ে স্পষ্ট হিসাব কিছু প্রকাশ করছেনা? আর তার জবাবে অমিত শাহ জানিয়ে দেন, এনসিআরবি এই নিয়ে যে তথ্য প্রকাশ করেছে তা অপব্যাখ্যা হতে পারে, বলে আশঙ্কা প্রকাশ করছে দেশ।
প্রসঙ্গত, অমিত শাহ এদিন সংসদে জানিয়ে দেন, দেশ জুড়ে বিভিন্ন অপরাধ ঘটে চলেছে। তবে ২০১৭ সালের পর থেকে এনসিআরবি এই মত্যুর সংখ্যায় যোগ করেছে গণপিটুনিতে মৃতের সংখ্যাও। যা আগে হয়নি। তবে সেই সংখ্য়া দেশের কাছে ভুল ব্যাখ্যা দিতে পারে বলে তা জানানো হচ্ছে না সরকারের তরফে। এমনই দাবি সংসদে করেন স্বরাষ্ট্রমন্ত্রী।












Click it and Unblock the Notifications