আগামী দিল্লি নির্বাচনে কৌশল বদলের ইঙ্গিত! কোন পথে হাঁটবেন অমিত শাহ
দিল্লি নিয়ে বিজেপির অবস্থানগত পরিবর্তনের ইঙ্গিত। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঠিক করে নির্বাচনে নামতে পারে বিজেপি। এমনটাই ইঙ্গিত দিয়েছেন বিজেপির সর্বভার
দিল্লি নিয়ে বিজেপির অবস্থানগত পরিবর্তনের ইঙ্গিত দিল বিজেপি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঠিক করে নির্বাচনে নামতে পারে গেরুয়া শিবির। এমনটাই ইঙ্গিত দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তিনি বলেছেন, আম আদমি পার্টির বিরুদ্ধে লড়াইয়ে জাতীয় রাজধানীতে বিকল্প হিসেবে উঠে এসেছে বিজেপি।

২০১৪-র নির্বাচনে ধাক্কা
২০১৪-র লোকসভা নির্বাচনে সারা দেশে বিজেপি ফল ভাল হলেও, দিল্লি নির্বাচনে গিয়ে ধাক্কা খায় তারা। আম আদমি পার্টির কাছে শোচনীয় পরাজয় ঘটে তাদের। তবে জাতীয় রাজধানী নিয়ে বিজেপির উচ্চাশা ফুরিয়ে যায়নি। এক সাক্ষাৎকারে অমিত শাহ বলেছেন, দিল্লিতে অস্থিরতা দেখে তাঁর মনে হয়েছে, ২০২০-র নির্বাচনে সেখানে পরিবর্তন অবশ্যম্ভাবী।

মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে আলোচনা করবে দল
২০১৫-র নির্বাচনে কোনও মুখ্যমন্ত্রী পদপ্রার্থী না রেখেই নির্বাচনে লড়াই করেছিল বিজেপি। তবে ২০২০-র নির্বাচন নিয়ে এখনও তেমন কোনও সিদ্ধান্ত হয়নি। প্রশ্নের উত্তরে অমিত শাহ বলেছেন, এটা এমন নয় যে তারা কোনও মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে আলোচনা করবেন না। দল এব্যাপারে চিন্তা করবে বলেও জানিয়েছেন তিনি।

দিল্লি জয়ের ব্যাপারে আশাবাদী অমিত শাহ
দিল্লিতে জয়ের ব্যাপারে পুরোপুরি আশাবাদী অমিত শাহ। দিল্লির বর্তমান পরিস্থিতিতে আপ সরকারের বিপক্ষে বিজেপিই একমাত্র গ্রহণযোগ্য দল বলে দাবি করেছেন তিনি। এব্যাপারে তিনি লোকসভা নির্বাচনে দিল্লিতে বিজেপির বিপুল জয়ের কথা উল্লেখ করেছেন।

বর্তমান কেন্দ্রের বিরুদ্ধে 'নরম' কেজরিওয়াল
বর্তমান সময়ে দেখা গিয়েছে জাতীয় ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের অবস্থান প্রসঙ্গে নরম অরবিন্দ কেজরিওয়াল। জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা অবলুপ্তির পরে, তাঁকে প্রথমে সমর্থনে এগিয়ে আসতে দেখা গিয়েছিল।

'পারফরম্যান্স বড় ভূমিকা নেবে'
অরবিন্দ কেজরিওয়ালের এই ভূমিকাকে গুরুত্ব দিতে নারাজ অমিত শাহ। তিনি বলেছেন, এর সঙ্গে পারফরম্যান্সের কোনও সম্পর্ক নেই। তিনি দর্শনে বিশ্বাস করেন না বলেও জানিয়েছেন অমিত শাহ। দিল্লির ক্ষেত্রে পারফরম্যান্স একটা বড় ভূমিকা নেবে বলে মন্তব্য করেছেন তিনি।












Click it and Unblock the Notifications