Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সন্ত্রাসবাদের কোনও ধর্ম হয় না, নাম না করে পাকিস্তানকে তীব্র আক্রমণ অমিত শাহের

সন্ত্রাসবাদের কোনও ধর্ম হয় না, নাম না করে পাকিস্তানকে তীব্র আক্রমণ অমিত শাহের

সন্ত্রাসবাদীদের থেকেও বিপজ্জনক সন্ত্রাসবাদে অর্থায়ন বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার তিনি বলেন, সন্ত্রাসবাদীদের কোনও ধর্ম বা গোষ্ঠীর অন্তর্ভুক্ত হতে পারে না। কোনও ধর্ম বা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করা উচিত হবে না বলেও তিনি মনে করেন।

সন্ত্রাসবাদী নেতারা যুব সম্প্রদায়কে নিশানা করছে

সন্ত্রাসবাদী নেতারা যুব সম্প্রদায়কে নিশানা করছে

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নো মানি ফর টেরোরিজম ফাইন্যান্সিং অন কাউন্টার-টেরোরিজম ফাইন্যান্সিং-এর তৃতীয় বর্ষের অধিবেশনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, সন্ত্রাসবাদীরা বা জঙ্গিরা হিংসা চালিয়ে যাওয়ার জন্য নিত্য নতুন উপায় খুঁজে বের করছে। এরা মূলত দেশের যুব সম্প্রদায়কে নিশানা করে। যে কোনও ধর্মের মূলত কট্টরপন্থীরা দেশের যুব সম্প্রদায়কে ক্রমাগত অন্ধকার জগতের দিকে ঠেলে দিতে থাকে। এই কট্টর মৌলবাদীরা মূলত নিজেদের পরিচয় গোপন রেখে যুবক সম্প্রদায়কে হাতিয়ার করে দেশ জুড়ে হিংসা চালায়।

সন্ত্রাসবাদের অর্থায়ন দেশের অর্থনীতিকে দূর্বল করে

সন্ত্রাসবাদের অর্থায়ন দেশের অর্থনীতিকে দূর্বল করে

শুক্রবার বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলেন, সন্ত্রাসবাদ নিঃসন্দেহে বিশ্বে শান্তি ও নিরাপত্তার জন্য একটা বড় হুমকি। তিনি বলেন, 'আমি বিশ্বাস করি, সন্ত্রাসবাদের অর্থায়ন সন্ত্রাসবাদের চেয়ে বিপজ্জনক। সন্ত্রাসবাদে বা জঙ্গি হামলার উপায় ও পদ্ধতি এই অর্থায়নের জন্য বাস্তবায়িত হয়। সন্ত্রাবাদে অর্থায়ন বন্ধ হয়ে গেলে, স্বাভাবিকভাবে সন্ত্রাসবাদীরা তাদের পরিকল্পনা বাস্তবায়িত করতে পারবে না। সন্ত্রবাদের থেকে মানুষের মুক্তির সম্ভাবনা দেখা দেবে। এছাড়াও সন্ত্রাসবাদের অর্থায়ন যে কোনও দেশের অর্থনীতিকে দুর্বল করে দেয়।'

সন্ত্রাসবাদের কোনও ধর্ম হয় না

সন্ত্রাসবাদের কোনও ধর্ম হয় না

অমিত শাহ বলেন, 'আমি মনে করি সন্ত্রাসবাদের কোনও ধর্ম বা জাতি হয় না। কোনও সম্প্রদায়কে সন্ত্রাসবাদী বলে চিহ্নিত করা যায় না। কোনও জাতি বা ধর্মের সঙ্গে সন্ত্রাসবাদকে যুক্ত করা সঠিক হবে না।' তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে মোকাবিলা করতে এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর্থিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে। সন্ত্রাসবাদে যাতে কোনওভাবেই অর্থায়ন সম্ভব না হয়, সেই দিকে কঠোর নজর দিতে হবে।

নাম না করে পাকিস্তানকে আক্রমণ

নাম না করে পাকিস্তানকে আক্রমণ

শুক্রবার বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নাম না করে পাকিস্তানে আক্রমণ করেন। তিনি বলেন, আমরা দেখেছি, কিছু দেশ সন্ত্রাসবাদীদের রক্ষা করে। তাদের আশ্রয় দেয়। একজন সন্ত্রাসবাদীকে আশ্রয় দেওয়া আর সন্ত্রাসবাদে মদত দেওয়া সমতুল্য। আমাদের সকলকে দায়িত্ব নিতে হবে, যাতে তারা কখনই সন্ত্রাসবাদে মদত দিতে বা তাদের আশ্রয় দিতে না পারে। তিনি মনে করেন, বিশ্বে শান্তি প্রতিষ্ঠার পথে প্রধান বাধা সন্ত্রাসবাদ। সন্ত্রাসবাদকে সমূলে উপড়ে ফেলতে ভারত বদ্ধ পরিকর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+