সুপ্রিম কোর্টের রায় না আসা পর্যন্ত শান্ত থাকতে হবে, কর্নাটক-মহারাষ্ট্রকে পরামর্শ অমিত শাহের

সুপ্রিম কোর্টের রায় না আসা পর্যন্ত শান্ত থাকতে হবে, কর্নাটক-মহারাষ্ট্রকে পরামর্শ অমিত শাহের

অসম আর মেঘালয়ের ঘটনার পুনরাবৃত্তি যাতে মহারাষ্ট্র এবং কর্নাটকের মধ্যে না ঘটে সেকারণে আগে থেকেই দুই রাজ্যকে সতর্ক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছে সীমানা সমস্যা নিয়ে সুপ্রিম কোর্ট যতক্ষণ না রায় দিচ্ছেন ততক্ষণ কোনও রাজ্যই যেন সীমানায় দখলদারি না চালায়।

সুপ্রিম কোর্টের রায় না আসা পর্যন্ত শান্ত থাকতে হবে, কর্নাটক-মহারাষ্ট্রকে পরামর্শ অমিত শাহের

মহারাষ্ট্র এবং কর্নাটকের মধ্যে সীমানা সমস্যা পৌঁছে গিয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। কর্নাটকের বেশ কিছুটা অংশ মহারাষ্ট্র নিজের বলে দাবি করেছেন। কর্নাটকের বলাগভি এলাকায় মূলত মারাঠিদের বসবাস। মহারাষ্ট্রের দাবি সেই এলাকাটি মহারাষ্ট্রের অংশ। কর্নাটক নিজের এলাকা বলে দখল করে রেখেছ। অন্যদিকে কর্নাটকও নিজের জমি ছাড়তে নারাজ। শেষে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে মামলা।

এই পরিস্থিতিতে যেকোনও সময়ে দুই রাজ্যের মধ্যে সংঘাতের পরিস্থিতি তৈরি হতে পারে। সেকারণে আগে থেকেই অমিত শাহ এই দুই রাজ্যকে সতর্ক করে দিয়েছেন। যদিও তিনি জানিয়েছেন সাংবিধানিক পদ্ধতিতে সমস্যা সমাধানে সম্মতি জানিয়েছে কর্নাটক। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের সঙ্গে ইতিমধ্যেই এই নিয়ে বৈঠক করেছেন অমিত শাহ। তারপরেই কর্নাটকের সঙ্গে এই নিয়ে কথা বলেছেন তিনি। কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসব রাজ বোম্বাইয়ের সঙ্গেও এই সমস্যা নিয়ে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তারপরেই তিনি এই বার্তা দিয়েছেন দুই রাজ্যকে। সীমানা নিয়ে দুই রাজ্যকেই শান্তি বজায় রাখার অনুরোধ জানিয়েছেন তিনি।

কয়েক মাস আগেই অসম এবং মেঘালয়ের মধ্যে সীমানা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। অসম পুলিশের গুলিতে মেঘালয়ের ৭ বাসিন্দার মৃত্যু হয়। তাই নিয়ে তুমুল উত্তেজনা তৈরি হয়েছিল দুই রাজ্যের মধ্যে। টানা সাতদিন বন্ধ ছিল দুই রাজ্যের মধ্যে যোগাযোগ ব্যবস্থা। পরে ধীরে ধীরে সেটা স্বাভাবিক হতে শুরু করে। সেকথা মাথায় রেখেই কর্নাটক এবং মহারাষ্ট্রের মধ্যে শান্তি বজায় রাখার অনুরোধ জানিয়েছেন তিনি। যদিও দুই রাজ্যই বিজেপি শাসিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+