Amit Shah: ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্ত ভুল হলে দায় নেবে মোদী সরকার, সংসদে প্রতিশ্রুতি শাহের

কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্ত যদি ভুল হয় তাহলে তার সব দায় নেবে মোদী সরকার। সোমবার সংসদে বড় প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিল মোদী সরকার।

মোদী সরকারের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছিল। সোমবার সেই মামলার ঘোষণা করেছে শীর্ষ আদালত। তাতে শীর্ষ আদালত কার্যত মোদী সরকারের সিদ্ধান্তকে সঠিক এবং বৈধ বলে রায় দিয়েছে। এক দেশে একই সংবিধান থাকবে সেটাই কাম্য। কাজেই কাশ্মীরের জন্য আলাদা করে সংবিধান তৈরি হবে না।

Amit Shah

সুপ্রিম কোর্টের এই রায়ে এক প্রকার ২০২৪র লোকসভা ভোটের আগে অনেকটাই সুবিধাজনক অবস্থানে চলে গিয়েছে বিজেপি। এদিন আবার সংসদে জম্মু-কাশ্মীর সংরক্ষণ বিলও পাস হয়ে গিয়েছে। তাতে কাশ্মীরি পণ্ডিত এবং পিওকে থেকে আসা শরণার্থীদের জন্য আসন সংরক্ষণ দেওয়া হয়েছে। পিওকে ভারতের অবিচ্ছেদ্দ্য অংশ বলে বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি এদিন বার্তা দিয়েছেন যে কাশ্মীরে ৩৭০ ধারা বিচ্ছিন্নতাবাদ জিইয়ে রেখেছিল উপত্যকায়। বিচ্ছিন্নতাবাদী উস্কানি দিচ্ছিল। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছে ভূস্বর্গ। অমিত শাহ এদিন বার্তা দিয়েছেন যদি কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্ত ভুল হয় তার দায়িত্ব নেবে মোদী সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+