বিহার নির্বাচনের রণ দামামা বাজিয়ে দিলেন অমিত শাহ! করোনার আবহে শুরু হচ্ছে সভা
প্রায় আড়াই মাস বন্ধ রয়েছে দেশের বেশিরভাগ অংশের কর্মকাণ্ড। অর্থনীতি থেকে সামাজিক গতিবিধি সমস্ত দিকই প্রায় স্তব্ধ। এমন পরিস্থিতিতে লকডাউনের পঞ্চম দফায় গিয়ে ফের একবার রাজনাতিক কর্মকাণ্ডের দিকে মনোনিবেশ শুরু করলেন বিজেপির চাণক্য অমিত শাহ।

নজরে বিহার
বিহার নির্বাচনে নিদের জমি শক্ত করতে আগামী সপ্তাহ থেকে প্রচারের কাজ শুরু করবে বিজেপি। বিজেপির তরফে দলীয় নেতাদের উদ্দেশে এমন বার্তা পাঠানো হয়েছে । আগামী ৯ জুন অমিত শাহ বিহারের ১ লাখ কর্মী সমর্থককে নিয়ে এই সভা করবেন বলে খবর।

ময়দানে অমিত শাহ
এবার বিহার নির্বাচনের জমি তাতাতে আগামী সপ্তাহেই শুরু হবে অমিত শাহের জনসভা। তবে করোনার আবহে এই জনসভা কেবলমাত্র ভার্চুয়াল পদ্ধতিতে হবে। আর সেই কাজে বিজেপির আইটি সেল চরম তৎপরতা শুরু করেছে বলে খবর।

অমিতের পাল্টা সভা
অমিত শাহের পাল্টা সভা হিসাবে মাঠে নামছে আরজেডিও। ৯ জুন থেকেই প্রতিটি জেলায় ও ব্লকে 'গরিব অধিকার দিবস' পালন করতে শুরু করবে আরজেডি। এমন অবস্থায় বিহার নির্বাচন ঘিরে টানটান উত্তেজনা শুরু হতে চলেছে।

নজরে ভোট ও মোদী সরকার
সামনেই বিহার নির্বাচন। আর বিহারের ভোট ব্যাঙ্কের একটা বড় অংশই কৃষি নির্ভর। সেদিক থেকে এদিন মন্ত্রিসভার কৃষি সহায়ক সিদ্ধান্তের ঘোষণা করোনার আবহে এসেছথে। ১৪ টি খরিফ ফসলের দাম বেঁধে দেওয়ার মতো ঘটনা রীতিমতো তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহালমহল।












Click it and Unblock the Notifications