'অ-হিন্দিভাষীদের কাছে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য যুদ্ধের হুঙ্কারের মতো', অমিত শাহকে নিয়ে তোপ বিজয়নের
ভাষাগত আবেগকে ঘিরে অমিত শাহের মন্তব্যের প্রেক্ষিতে গর্জে উঠলেন আরও এক দক্ষিণী নেতা। হিন্দি দিবস পালন ঘিরে এবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন গর্জে উঠেছেন।
ভাষাগত আবেগকে ঘিরে অমিত শাহের মন্তব্যের প্রেক্ষিতে গর্জে উঠলেন আরও এক দক্ষিণী নেতা। হিন্দি দিবস পালন ঘিরে এবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন গর্জে উঠেছেন। তাঁর দাবি , অমিত শাহের মন্তব্য এবার যেন যুদ্ধের গর্জনের মতো শোনাচ্ছে।

কেরলের মুখ্যমন্ত্রী , তথা বাম নেতা পিনারা বিজয়ন বলেন, 'শুধুমাত্র হিন্দি বলেই একটি দেশ একাত্ম হতে পারে এই ধারণাটি ভুল। দক্ষিণ ও উত্তরপূর্বের মানুষও হিন্দি বলেন না।' এরপর পিনারাই বিজয়ন বলেন, 'হিন্দি কখনওই বড় অংশের ভারতীয়দের মাতৃভাষা নয়। হিন্দি চাপিয়ে দেওয়া দাসত্ব চাপানোর সামিল। কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য কার্যত অহিন্দিভাষীদের জন্য একটি যুদ্ধের হুঙ্কারের বরাবর।'
The claim that Hindi unifies our country is absurd. That language is not the mother tongue of a majority of Indians. The move to inflict Hindi upon them amounts to enslaving them. Union Minister's statement is a war cry against the mother tongues of non-hindi speaking people.
— Pinarayi Vijayan (@vijayanpinarayi) September 15, 2019
পিনারাই বিজয়নের দাবি, দেশের আসল সমস্যাগুলি থেকে মুখ ফেরানোর চেষ্টা হচ্ছে । আর তার জন্যই হিন্দি দিবস নিয়ে এত হইচই। এছাড়াও গোটা বিষয়টি নিয়ে পিনারাই বিজয়নের দাবি, যে এই হিন্দি ভাষা নিয়ে বিজেপি যে উদ্যোগ নিয়েছে, তার নেপথ্যে রয়েছে সংঘ পরিবার।












Click it and Unblock the Notifications