সিএএ, এনআরসির জন্য কটি ডিটেনশন ক্যাম্প তৈরি করেছে মোদী সরকার, সংসদে কোন তথ্য অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রকের

দেশে কেন্দ্রীয় সরকারের তরফে সিএএ (caa) এবং এনআরসির (nrc) জন্য এখনও কোনও ডিটেনশন ক্যাম্প (detention camp) তৈরি করেনি কেন্দ্রীয় সরকার। এদিন রাজ্যসভায় এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের (ministry of home affai

দেশে কেন্দ্রীয় সরকারের তরফে সিএএ (caa) এবং এনআরসির (nrc) জন্য এখনও কোনও ডিটেনশন ক্যাম্প (detention camp) তৈরি করেনি কেন্দ্রীয় সরকার। এদিন রাজ্যসভায় এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের (ministry of home affairs) রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দন রাই।

লিখিত উত্তরে জবাব কেন্দ্রের

লিখিত উত্তরে জবাব কেন্দ্রের

রাজ্যসভায় লিখিত উত্তরে নিত্যানন্দ রাই বলেছেন, প্রয়োজন অনুযায়ী ডিটেনশন ক্যাম্প গুলি তৈরি করে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি। সেখানে কেন্দ্রীয়ভাবে কোনও নজরদারি করা হয় না। অবৈধ অনুপ্রবেশকারী এবং বিদেশিদের জন্য এই ডিটেনশন ক্যাম্পগুলি তৈরি করা হয়। রাজ্যগুলিতে থাকা ডিটেশনক্যাম্পে অনেকেই তাদের শাস্তির সময়কাল কাটিয়ে ফেলেছেন। তারা নিজের দেশে ফিরে যাওয়ার অপেক্ষায় রয়েছেন।

এনআরসি তৈরির সিদ্ধান্ত হয়নি

এনআরসি তৈরির সিদ্ধান্ত হয়নি

মন্ত্রী আরও জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত ভারতীয়দের জন্য জাতীয় পঞ্জী তৈরি করার কোনও সিদ্ধান্ত এখনও নেয়নি। তিনি আরও বলেছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী. যেসব বিদেশি, তাঁদের শাস্তির সময় শেষ করে ফেলেছেন, তাঁদের জেল থেকে মুক্তি দিয়ে উপযুক্তস্থানে রাখতে বলা হয়েছে।

লাগু হবে সিএএ

লাগু হবে সিএএ

২০১৯-এর ডিসেম্বর থেকে সিএএ বিরোধী আন্দোলনে উত্তাল হয়েছিল দেশের বিভিন্ন জায়গা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, বিরোধীরা যতই বাধা দিক, মোদী সরকার সিএএ লাগু করবে এবং উদ্বাস্তুদের নাগরিকত্ব দেবে। ভোটের প্রচারে ঠাকুরনগরে এসে অমিত শাহ বলেছিলেন দেশে করোনার টিকাকরণের কাজ শেষে হলেই সরকার সিএএ নিয়ে কাজ শুরু করবে।

কারা পাবেন সিএএ-র সুবিধা

কারা পাবেন সিএএ-র সুবিধা

ছটি ধর্মের মানুষজন, হিন্দু, শিখ, জৈন, বুদ্ধিস্ট, পাস্তি, খ্রিস্টান ধর্মাবলম্বীরা যাঁরা পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে ভারতে এসেছেন তাঁরা সিএএর সুবিধা পাবেন। যাঁরা ২০১৪-র ৩১ ডিসেম্বরের আগে এসেছেন, তাঁরাই এই সুবিধা পাবেন বলে নির্দিষ্ট করা হয়েছে সংসদে পাশ হওয়া আইনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+