Telangana Assembly Election 2023: নিখরচায় অযোধ্যা-যাত্রা, তেলেঙ্গানার ইস্তেহারে একের পর এক চমক বিজেপির
Telangana Assembly Election 2023: বিধানসভা নির্বাচনের আগে তেলেঙ্গানায় ইস্তেহার প্রকাশ করল বিজেপি। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেই ইস্তেহার প্রকাশ করেন। তিনি উল্লেখ করেছেন, এই ইস্তেহার আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া গ্যারান্টি। শাহের দাবি, তেলেঙ্গানার জন্য অনেক কাজ করেছেন মোদী।
রাজ্যের উন্নয়নের জন্য যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অমিত শাহ বলেন, সংযুক্ত অন্ধ্র প্রদেশের (Telangana Assembly Election 2023) জন্য় কংগ্রেস ২০০৪ থেকে ২০১৪ সালের মধ্যে অর্থ বরাদ্দ করেছিলেন মাত্র ২ লক্ষ কোটি টাকা। আর বিজেপি গত ৯ বছরে শুধুমাত্র এই রাজ্যের জন্য খরচ করেছে ২ লক্ষ ৫০ হাজার কোটি টাকা।

কেন্দ্রীয় নেতার দাবি, মোদী যা যা প্রতিশ্রুতি দিয়েছেন তার সবটাই পূরণও করেছেন। বিজেপির (Telangana Assembly Election 2023) ইস্তেহারে বলা হচ্ছে, ২৭ অগস্ট রাজাকারোসদের শহিদ দিবস পালন করা হবে। এছাড়া দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার কথা বলা হয়েছে। বিজেপির আশ্বাস, ক্ষমতায় আসার ৭ দিনের মধ্যে পেট্রোল ও ডিজেলে ভ্যাট কমিয়ে দেওয়া হবে। হলুদ প্রস্তুতকারী কেন্দ্র তৈরি করার কথা বলা হয়েছে। এছাড়া, রাজ্যের বাসিন্দারা নিখরচায় অযোধ্যা ভ্রমণ করতে পারবেন।
#WATCH | Hyderabad, Telangana: Union Home Minister Amit Shah says, "...Here KCR is spending Telangana's money and there Congress is spending Karnataka's money. It's not our policy. We only contest and win elections on the basis of agenda." pic.twitter.com/4xntswBewE
— ANI (@ANI) November 18, 2023
অমিত শাহ ভোট প্রচারে (Telangana Assembly Election 2023) জানিয়েছেন, বিজেপি ক্ষমতায় এলে ধর্মীয় কোটা বা সংরক্ষণ তুলে দেবে। বদলে ওবিসি, এসটি-দের ক্ষেত্রে সংরক্ষণ বাড়ানো হবে। বিআরএস ও কংগ্রেস দুই দলকেই অ্যান্ট ব্যাকওয়ার্ড ক্লাস বলে চিহ্নিত করেছেন অমিত শাহ।
নির্বাচনের (Telangana Assembly Election 2023) আর মাত্র কয়েকদিন বাকি। তার আগে কংগ্রেস তথা বিরোধী দলগুলির বিরুদ্ধে আক্রমণ শানাতে পিছপা হননি শাহ। ৩০ নভেম্বর নির্বাচন তেলেঙ্গানায় (Telangana Assembly Election 2023)। শাহের এই বার্তা ভোট ময়দানে কতটা প্রভাব ফেলবে, সেটা সময়ই বলবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications