মোদীর নেতৃত্বে নতুন ভারতের উদয়! ৭০তম জন্মদিনে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছাবার্তা শাহ-রাজনাথদের
এদিন নিজের ৭০তম জন্মদিন পালন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গত ১৪ সেপ্টেম্বর থেকেই চলছে বিজেপির সেবা সপ্তাহ পালন। ২০ সেপ্টেম্বর অবধি চলবে এই কার্যক্রম। নরেন্দ্র মোদীর জন্মদিনে আয়োজিত এই সেবা সপ্তাহে মণ্ডল থেকে বুথ পর্যায়ের প্রতিটি ইউনিটের কর্মীরা নিজ নিজ জায়গায় সেবার বিভিন্ন কাজ করবেন। আর এরই মধ্যে প্রধানমন্ত্রীর উদ্দেশে একের পর এক শুভেচ্ছাবার্তা উড়ে এসেছে বিভিন্ন ক্ষেত্র থেকে। এদিন রাষ্ট্রপতি টুইটারে লেখেন, জন্মদিনের অনেক শুভেচ্ছা। আপনি ভারতের জীবনবোধ ও গণতন্ত্রের পরম্পরাকে নিষ্ঠার সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সর্বদা সুস্থ ও আনন্দে থাকুন। তাছাড়া শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, দিল্লির প্রধানমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। নেপালের প্রধানমন্ত্রী কে পি ওলি টুইটারে নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

মোদীকে শুভেচ্ছাবার্তা অমিত শাহর
এদিন প্রধানমন্ত্রী মোদীর জন্মদিন উপলক্ষে তাঁর সেকেন্ড ইন কমান্ড অমিত শাহ টুইট করেন সকাল সকাল। তিনি শুভেচ্ছাবার্তায় লেখেন, 'প্রধানমন্ত্রী মোদী তাঁর জীবনের প্রতিটি মুহূর্ত ভারতকে শক্তিশালী, নিরাপদ এবং স্বাবলম্বী করার জন্য উত্সর্গ করেছেন। আমি তার নেতৃত্বে জাতির সেবা করতে পারায় ভাগ্যবান। আমি সকল দেশবাসীর সাথে প্রধানমন্ত্রীর সুস্থ ও দীর্ঘায়ু কামনা করছি।'

টুইটে কী বললেন রাজনাথ সিং?
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও মোদীকে সুভেচ্ছা জানান। তিনি লেখেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিচ্ছি। ভারত তাঁর চূড়ান্ত নেতৃত্ব, দৃঢ় প্রত্যয় এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং তড়িৎ পদক্ষেপের মাধ্যমে প্রচুর উপকৃত হয়েছে। তিনি দরিদ্র ও প্রান্তিকদের ক্ষমতায়নের লক্ষ্যে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘজীবনের জন্য প্রার্থনা করছি।'

জন্মদিনে মোদীকে হরদীপ সিং পুরীর শুভেচ্ছা
কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরী টুইট করে লেখেন, 'আমিও ভারতের জনপ্রিয় ও দূরদর্শী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি এর ৭০তম জন্মদিনে শুভেচ্ছা জানাতে জাতির সাথে যোগ দিয়েছি। অবিচ্ছিন্ন স্বচ্ছতার সঙ্কল্পের সঙ্গে অবিচলিত নেতা তিনি। তিনি তাঁর অন্তর্ভুক্তিমূলক ও দীর্ঘমেয়াদী উন্নয়নের নীতিমালার মাধ্যমে ভারতীয়দের জীবনে পরিবর্তন আনেন।'

কিরেন রিজিজু মোদীর দীর্ঘদীবনের কামনা করেন
কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু টুইটারে লেখেন, 'আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে জন্মদিনের শুভেচ্ছা। গণতন্ত্রের প্রতি মানুষের বিশ্বাস পুনরুদ্ধার করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার নিরর্থক এবং উচ্চ নৈতিকতার কারণে আমাদের দেশে গণতন্ত্রের প্রতি মানুষের বিশ্বাস ফিরেছে। আপনার নেতৃত্বে নতুন ভারত উদয় হচ্ছে। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘজীবনের জন্য আমি প্রার্থনা করছি।'

মোদীর জন্মদিন পালন
এছাড়া প্রধানমন্ত্রীকে শুভেচ্ছাবার্তা পাঠান জেপি নাড্ডা, এস জয়শঙ্কর, রাহুল গান্ধঈ, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সহ অনেকে। এদিন ঘড়ির কাঁটা ১২টা ছুঁতেই মোদীর জন্মদিন পালন শুরু করে দেন বিজেপি কর্মীরা। কোথাও লাড্ডু বিলি করে আবার কোথাও বাজি ফাটিয়ে চলে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন। এছাড়া একাধিক বিজেপি শাসিত রাজ্যের সরকারও প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে নানান কর্মসূচি নিয়েছে।












Click it and Unblock the Notifications