মোদীর কনভয়ে বাধায় দায় স্বীকার অতিবাম কৃষক সংগঠনের! পঞ্জাব সরকারের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন অমিত শাহের
পঞ্জাবের (Punjab) ফিরোজপুরে প্রধানমন্ত্রী মোদীর (Narendra Modi) কনভয়ে বাধা, যা নিয়ে শোরগোল সারা দেশে। এই ঘটনায় ভারতীয় কিষাণ ইউনিয়ন (ক্রান্তিকারী) ঘটনায় দায় স্বীকার করেছে। সংগঠনটি একটি অতিবাম সংগঠন বলে জানা গিয়েছে।
পঞ্জাবের (Punjab) ফিরোজপুরে প্রধানমন্ত্রী মোদীর (Narendra Modi) কনভয়ে বাধা, যা নিয়ে শোরগোল সারা দেশে। এই ঘটনায় ভারতীয় কিষাণ ইউনিয়ন (ক্রান্তিকারী) ঘটনায় দায় স্বীকার করেছে। সংগঠনটি একটি অতিবাম সংগঠন বলে জানা গিয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), এই ঘটনায় পঞ্জাব সরকারের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

কৃষক বিক্ষোভে বাধায় প্রধানমন্ত্রীর কনভয়
পঞ্জাবের ফিরোজপুরের পিয়ারানা গ্রামের কাছে ফ্লাইওভারে প্রধানমন্ত্রীর কনভয় আটকে যাওয়ার ঘটনায় দায় স্বীকার করল ভারতীয় কিষাণ ইউনিয়ন (ক্রান্তিকারী)। তারা প্রধানমন্ত্রীর পঞ্জাব সফরের বিরোধিতা করতেই এই অবরোধ করেছিল বলে জানিয়েছে। জানা গিয়েছে, যেই মুহূর্তে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর কনভয়কে দেখেছেস সেই সময়েই তারা রাস্তা অবরোধে ঝাঁপিয়ে পড়ে এবং স্লোগান দেয়। সূত্রের খবর অনুযায়ী, বিক্ষোভকারীরা সবুজ ও লাল পতাকা নিয়ে বিক্ষোভ দেখায়। প্রসঙ্গত এই পতাকাই বিকেইউ ক্রান্তিকারীর।

অহংকারী মোদীকে শিক্ষা
ভারতীয় কিষাণ ইউনিয়নের (ক্রান্তিকারী) সাধারণ সম্পাদক বলদেব জিরা জানিয়েছেন, কৃষকরা অহংকারী মোদীকে শিক্ষা দিয়েছেন। এই কৃষক সংগঠনটি একটি অতিবাম সংগঠন। তারা এসকেএম-এর অংশ হিসেবে তিন কৃষি আইন বিরোধী আন্দোলনে অংশ নিলেও সাম্প্রতিক সময়ে এই সংগঠন জানিয়ে দেয় তার সংযুক্ত সমাজ মোর্চার অংশ হবে না। ২০০৯ সালে এই সংগঠনের সভাপতি সুরজিৎ ফুলকে ইউএপিএ ধারায় গ্রেফতার করা হয়েছিল। তাঁকে পাঁচমাস জেলেও কাটাতে হয়। মাওবাদী সংগঠনের সঙ্গে যোগসাজসের অভিযোগেই তাঁকে গ্রেফতার করা হয়েছিল।

৩১ ডিসেম্বর সিদ্ধান্ত নেওয়া হয়
কৃষক সংগঠনের প্রেস সচিব অবতার মেহমা জানিয়েছেন ৩১ ডিসেম্বর সাতটি কৃষ্ক সংগঠনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল প্রধানমন্ত্রীর সফরের সময় ব্যাপক বিক্ষোভ দেখানো হবে। সংগঠনের শক্তি অনুযায়ী, বিভিন্ন জায়গায় বিক্ষোভের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই অনুযায়ী ভারতীয় কিষাণ ইউনিয়ন (ক্রান্তিকারী) ছিল পিয়ারানা গ্রামে। সকাল সাড়ে দশটা থেকে এই সংগঠন বিক্ষোভ দেখানো শুরু করে।

ঘটনায় ক্ষুব্ধ অমিত শাহ
কৃষক বিক্ষোভের জেরে প্রধানমন্ত্রীর কনভয় আটকে পড়ে এবং তাঁর ফিরে আসার ঘটনায় ক্ষুব্ধ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এই ঘটনায় পঞ্জাব সরকারের থেকে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তা এই ধরনের অবহেলা কখনই গ্রহণযোগ্য নয়। পঞ্জাব সরকারকে এর জবাবদিহি করতে হবে। টুইটে অমিত শাহ বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রক প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গাপিলতির বিষয়ে পঞ্জাব সরকারের থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। রাজ্য সরকারকে এব্যাপারে কঠোর ব্যবস্থা নিতে বলা হয়েছে। কেন্দ্রীয় সরকারের এই নির্দেশের পরেই ফিরোজপুরের এসএসপিকে সাসপেন্ড করে পঞ্জাব সরকার।
-
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা











Click it and Unblock the Notifications