এনআরসি নিয়ে অবস্থান স্পষ্ট করুক কংগ্রেস, রাজস্থানে সুর চড়ালেন অমিত শাহ
অমিত শাহ দাবি করলেন রাহুল গান্ধী এনআরসি বিষয়ে কংগ্রেসের অবস্থান পরিষ্কার করে জানান। তাঁর দাবি, ভোটব্যাঙ্ক হারানোর ভয়ে কংগ্রেস বাংলাদেশী অনুপ্রবেশকারীদের দেশে রেখে দিতে চাইছে।
রাজস্থানে গিয়েছিলেন বিধানসভা ভোটের দামামা বাজাতে। আর সেখান থেকেই কংগ্রেস প্রেসিডেন্ট রাহুল গান্ধীকে কটাক্ষে জর্জরিত করলেন অমিত শাহ। দাবি করলেন এনআরসি নিয়ে কংগ্রেসের অবস্থান স্পষ্ট করতে হবে। অভিযোগ করলেন ভোটব্যাঙ্কের কথা মাথায় রেখেই কংগ্রেস বাংলাদেশী নাগরিকদের ভারত থেকে বের করে দিতে চাইছে না।

রাজস্থানে বিজেপি প্রেসিডেন্ট ৫৮ দিন ব্যপি 'রাজস্থান গৌরব যাত্রার সূচনা করেন।' তারপর ভাষণ দিতে গিয়ে কংগ্রেস তথা রাহুল গান্ধীকে আক্রমণ করতে অস্ত্র করেন এনআরসি ইস্যুকে। সমবেত জনতার সামনে বলেন, 'এমাসের শেষে রাহুল বাবাও আসবেন এখানে। আরনাদের বলছি, তাঁকে জিজ্ঞেস করবেন বাংলাদেশের অনুপ্রবেশকারীদের তিনি কেন দেশে রেখে দিতে চাইছেন। আসলে ভোটব্যাঙ্ক হারানোর ভয়েই কংগ্রেস চাইছে তারা থেকে যাক।'
তিনি আরও বলেন, রাজ্য কংগ্রেসের সভাপতি বলছেন বসুন্ধরা রাজের সরকারকে তিনি ৪০ টি প্রশ্ন করতে চান। রাহুল গান্ধীও বলে যাচ্ছেন বিজেপি ৪ বছরে কি করেছে? কিন্তু জনগণ জানতে চাইছে ৫০ বছরে কংগ্রেস কি করেছে? এরপরই রাহুল গান্ধীর ইতালীয় বংশ নিয়ে কটাক্ষ করে বলেন, 'আমি তো ইতালিয়ান জানি না, নাহলে আপনাকে বলতে পারতাম আমরা ৪ বছরে মানুষের জন্য কি করেছি।'












Click it and Unblock the Notifications