ভূ-স্বর্গে বাড়ল রাষ্ট্রপতি শাসনের মেয়াদ, কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিল বিরোধীরা

জম্মু-কাশ্মীরে লোকসভা নির্বাচন হলেও একইসঙ্গে বিধানসভা নির্বাচনের ঝুঁকি নেওয়া হয়নি। এখনও সেখানে চলছে রাষ্ট্রপতি শাসন। এই রাষ্ট্রপতি শাসনের মেয়াদ আরও ছ-মাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল কেন্দ্রের পক্ষ থেক

জম্মু-কাশ্মীরে লোকসভা নির্বাচন হলেও একইসঙ্গে বিধানসভা নির্বাচনের ঝুঁকি নেওয়া হয়নি। এখনও সেখানে চলছে রাষ্ট্রপতি শাসন। এই রাষ্ট্রপতি শাসনের মেয়াদ আরও ছ-মাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল কেন্দ্রের পক্ষ থেকে। রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বৃদ্ধি নিয়ে পিডিপি-সহ সমস্ত রাজনৈতিক দল ক্ষোভ প্রকাশ করেছে কেন্দ্রের বিরুদ্ধে।

ভূ-স্বর্গে বাড়ল রাষ্ট্রপতি শাসনের মেয়াদ, কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিল বিরোধীরা

তবে জম্মু-কাশ্মীরে নির্বাচনী প্রস্তুতি শুরু হওয়ায় তারা আশ্বস্ত। প্রায় এক বছরের বেশি সময় ধরে জম্মু-কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন চলছে। ২০১৪-র বিধানসভা নির্বাচনে মেহবুব মুফতি মুখ্যমন্ত্রী হয়েছিলেন। বিজেপি সমর্থন তুলে নেওয়ায় জোট সরকার ভেঙে যায়। উত্তপ্ত পরিস্থিতিতে জারি হয় রাষ্ট্রপতি শাসন।

২০১৪-য় পিডিপির সঙ্গে জোট করে জম্মু-কাশ্মীর বিধানসভায় সরকার গড়ে বিজেপি। ৮৭ আসনবিশিষ্ট জম্মু-কাশ্মীরে ২৮ আসন পায় পিডিপি এবং বিজেপি পায় ২৫ আসন। বিজেপির সঙ্গে জোট গড়ে প্রধানমন্ত্রীর চেয়ারে বসেন মেহবুবা মুফতি। সাড়ে চার বছরের মাথায় বিজেপি-পিডিপি মধুচন্দ্রিমায় শেষ হয়ে যায়। গত জুন মাসে পিডিপি সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে বিজেপি।

তারপর থেকেই জম্মু-কাশ্মীরের রাষ্ট্রপতি শাসন জারি রয়েছে। রাজ্যপাল সত্যপাল মালিক বিধানসভা ভেঙে দেন। এরপর শুক্রবার লোকসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রস্তাব দেন, আরও ছ'মাস জম্মু-কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন জারি রাখা উচিত। তারপর অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। সেইমতোই প্রস্তুতি নিতে শুরু করেছে কেন্দ্র। অমিত শাহ জানিয়েছেন, এ বছরের শেষের দিকেই নির্বাচনের আসর বসবে জম্মু-কাশ্মীরে। এদিন তিনি কাশ্মীর সমস্যা সমাধানের ইঙ্গিতও দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+