এনআরসি চালু হবে দেশজুড়ে, অনুপ্রবেশকারী মুক্ত করার অঙ্গীকার অমিত শাহের

২০১৯-এ ক্ষমতায় আসার পর ফের একবার দেশজুড়ে এনআরসি চালু করার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

২০১৯-এ ক্ষমতায় আসার পর ফের একবার দেশজুড়ে এনআরসি চালু করার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার তিনি বলেন, কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার দেশজুড়ে জাতীয় নাগরিক নিবন্ধন বা এনআরসি চালু করতে প্রতিশ্রুতিবদ্ধ। ভারতকে সকল অবৈধ অনুপ্রবেশকারী মুক্ত করবেই।

এনআরসি চালু হবে দেশজুড়ে, অনুপ্রবেশকারী মুক্ত করার অঙ্গীকার অমিত শাহের

লোকসভা নির্বাচনের আগে অসমে এনআরসি করা হয়েছিল। সেই এনআরসিতে ৪০ লক্ষ মানুষের নাম বাদ পড়েছিল জাতীয় নাগরিকপঞ্জী থেকে। তার প্রতিবাদে সরব হয়েছিল বিরোধী প্রায় সমস্ত দলই। বিশেষ করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গর্জে উঠেছিলেন কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে।

লোকসভা নির্বাচনের ইস্তাহারে সারা দেশে এনআরসি চালু করার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। এবার সরকারে এসে তা বাস্তাবায়িত করার কথা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় রাজ্যসভায় বলেন, এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশের মেয়াদ ৩১ জুলাই পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

তিনি বলেন, এনআরসিতে ২৫ লাখ আবেদবন জমা পড়েছে। চাঁদের নাম বাদ দেওয়া হয়েছে ভুল করে এবং কিছু নাম ভুলভাবে অন্তর্ভুক্ত করাও হয়েছে। আমরা নিশ্চিত করতে চাই যে চূড়ান্ত এনআরসি তালিকাতে কোন ত্রুটি থাকবে না। তা নিশ্চিত হওয়ার পরই এ ব্যাপারে পদক্ষেপ করা হবে।

উল্লেখ্য, অসমে এনআরসি থেকে অনেক প্রকৃত নাগরিকের নাম বাদ পড়েছে। প্রকৃত নাগরিকদের তালিকা থেকে বাদ পড়ায় পুরো প্রক্রিয়াটি বিতর্কিত হয়ে ওঠে। চূড়ান্ত খসড়ায় এনআরসিতে রাজ্যের ৪০ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। এবার অমিত শাহ বলেন, শুধু অসমেই নয়, দেশের অন্যান্য রাজ্যে এনআরসি চালু করা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+