জাহাঙ্গীরপুরির ঘটনায় দিল্লি পুলিশকে দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

দিল্লির জাহাঙ্গীরপুরি এলাকায় ঘটে যাওয়া হিংসার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল দেশ! যদিও এই ঘটনায় কড়া ভাবে ব্যবস্থা নেওয়া পুলিশ প্রশাসনের তরফে। ঘটনার পরেই ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। এখনও পর্যন্ত দিল্লির ঘটনায় ২৫ জনকে দিল্লি পুলি

দিল্লির জাহাঙ্গীরপুরি এলাকায় ঘটে যাওয়া হিংসার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল দেশ! যদিও এই ঘটনায় কড়া ভাবে ব্যবস্থা নেওয়া পুলিশ প্রশাসনের তরফে। ঘটনার পরেই ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। এখনও পর্যন্ত দিল্লির ঘটনায় ২৫ জনকে দিল্লি পুলিশের তরফে গ্রেফতার করা হয়েছে।

দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

ঘটনায় কেন্দ্রীয় সরকারের উপর লাগাতার চাপ বাড়াতে শুরু করেছে বিরোধীরা। এই অবস্থায় কড়া নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।

জানা যাচ্ছে সোমবার দিল্লির পুলিশ কমিশনারকে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঘটনার তদন্তের গতি প্রকৃতির বিষয়ে পুলিশ কমিশনারের কাছ থেকে বিস্তারিত তথ্যে নেন তিনি। শুধু তাই নয়, ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

শুধু তাই নয়, এই ঘটনা যাতে দ্বিতীয়বার না ঘটে সেজন্যে পুলিশ আধিকারিকদের একটা উদাহারণ তৈরির নির্দেশও দিয়েছেন শাহ। এমনটাই জানা যাচ্ছে। শুধু তাই নয়, এই ঘটনায় যাতে দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করা হয় সেই সংক্রান্ত নির্দেশও দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

বলে রাখা প্রয়োজন, ঘটনার পরেই বিস্তারিত জানতে চেয়ে পুলিশ কমিশনারকে ফোন করেছিলেন অমিত শাহ। একই সঙ্গে কড়া ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছিলেন। এই ঘটনায় আজ সোমবার দ্বিতীয় ফোন পুলিশ কমিশনারকে। জানা গিয়েছে, দুপক্ষের বেশ কিছুক্ষণ কথাবার্তা হয়েছে। অন্যদিকে, পরিস্থিতি বিবেচনা করে অমিত শাহের নির্দেশ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

এই ঘটনায় আজ সোমবার মুখ খুলেছেন দিল্লির পুলিশ কমিশনার রাকেশ আস্থানা। ঘটনায় সোশ্যাল মিডিয়ার উপরে কড়া নজরদারি রাখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, বারবার সতর্ক করা হচ্ছে যে যারা সোশ্যাল মিডিয়ায় ফেক নিউজ ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেছেন যে দিল্লি পুলিশের ১৪ টি দল সবরকমের ভাবে বিষয়টির তদন্ত করছে। দিল্লি পুলিশ কমিশনার আরও জানান যে 'দিল্লিতে হিংসায় ন'জন আহত হয়েছেন, যার মধ্যে কর্তব্যরত পুলিশ সদস্যরাও রয়েছেন।'

অন্যদিকে এই ঘটনার পর দিল্লি সহ একাধিক রাজ্যে একেবারে উচ্চপর্যায়ের সতর্কতা নেওয়া হয়েছে। বিশেষ করে উত্তরপ্রদেশের বেশ কয়েকটি জেলাতে সতর্কতা বাড়ানো হয়েছে বলে খবর। ড্রোনের সাহায্যে বিভিন্ন জায়গাতে নজরদারিও চালনো হচ্ছে বলে জানা গিয়েছে। একই সঙ্গে প্রশাসনের তরফে শান্তি বজায় রাখার আবেদনও করা হচ্ছে।

তবে একের পর এক সাম্প্রদায়িক ঘটনা নিয়ে একজোট বিরোধীরা। শুধু তাই নয়, এই বিষয়ে মোদী সরকারের উপর চাপ বাড়ানোর চেষ্টাও করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+