জয় শাহের সংস্থায় কোনও দুর্নীতি নেই, ছেলে প্রসঙ্গে প্রথম মুখ খুলে দাবি অমিত শাহের

জয় শাহের সংস্থায় কোনও দুর্নীতির প্রশ্নই ওঠে না, ছেলেকে নিয়ে প্রথমবার মুখ খুলে এমনই দাবি করলেন অমিত শাহ, আমেদাবাদে একটি সাংবাদিক বৈঠকে কংগ্রেসকেও এক হাত নিয়েছেন তিনি

জয় শাহের সংস্থায় কোনও দুর্নীতির প্রশ্নই ওঠে না। ছেলেকে নিয়ে প্রথমবার মুখ খুলে এমনই দাবি করলেন অমিত শাহ। আমেদাবাদে একটি সাংবাদিক বৈঠকে কংগ্রেসকেও এক হাত নিয়েছেন তিনি। সাফ জানিয়ে দিয়েছেন, জয় শাহ স্বচ্ছ্ব বলেই পাল্টা মানহানির মামলা করতে পেরেছেন, কংগ্রেস কোনওদিনই তা করতে পারেনি।

জয় শাহের সংস্থায় কোনও দুর্নীতি নেই, ছেলে প্রসঙ্গে প্রথম মুখ খুলে দাবি অমিত শাহের

গত সপ্তাহে অমিত শাহের ছেলে জয় শাহের সংস্থা টেম্পল এন্টারপ্রাইজে-এ ১৬ হাজার গুন মুনাফার খবর প্রকাশিত হয়েছিল একটি সংবাদ মাধ্যমে। এই খবর প্রকাশিত হওয়ার পরই ঝাঁপিয়ে পড়ে কংগ্রেস। জয় শাহের বিরুদ্ধে সিবিআই তদন্তেরও দাবি জানায় কংগ্রেস। কংগ্রেসের অভিযোগের জবাব বিজেপি সমস্ত অভিযোগ উড়িয়ে দিলেও নিজে কখনও মুখ খোলেননি অমিত শাহ। এদিক ওই সংবাদসংস্থার বিরুদ্ধে ইতিমধ্যেই ১০০ কোটি টাকার মানহানির মামলা করেছেন জয় শাহ।

শুক্রবার এই প্রসঙ্গে প্রথমবার মুখ খুললেন জয়ের বাবা অমিত শাহ। তিনি জয় শাহের সংস্থার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিয়েছেন। অমিত শাহের দাবি, কংগ্রেস দুর্নীতির অভিযোগে গলা পর্যন্ত ডুবে রয়েছে। কিন্তু কোনওদিনও পাল্টা মামলা করার বুকের পাটা তারা দেখাতে পারেনি। অবশ্য এই বিষয়ে এর বেশি কোনও কথা বলতে তিনি রাজি হননি। এদিকে চলতি সপ্তাহের গোড়াতেই মানহানি মামলার শুনানি স্থগিত রেখেছে গুজরাটের একটি আদালত। কী কারণে এই শুনানি স্থগিত বা পরবর্তী শুনানি কবে হবে সেবিষয়ে কিছু মুখ খোলেননি জয় শাহের আইনজীবীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+