'যুদ্ধে'র পথেই হাঁটলেন অমিত শাহ, পাকিস্তানকে ভাতে মারার ছক তৈরি! বড় সিদ্ধান্ত মোদী সরকারের
Amit Shah on Indus Water Treaty: পহেলগাঁও'তে ভয়াবহ জঙ্গি হামলার পরেই পাকিস্তানের বিরুদ্ধে 'ওয়াটার স্ট্রাইক' চালায় নরেন্দ্র মোদী সরকার। রাতারাতি বাতিল করা হয় 'সিন্ধু জল চুক্তি'। আর এই সিদ্ধান্ত ঘোষণা হতেই মাথায় বাজ ভেঙে পড়েছে পাকিস্তানের। ভারতের এই ঘোষণাকে 'যুদ্ধ' বলছেন সে দেশের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। আর এরপরেই আজ শুক্রবার উচ্চপর্যায়ের একটি বৈঠক করেন অমিত শাহ।
জলশক্তি মন্ত্রকের মন্ত্রী সিআর পাটিল সহ সেই বৈঠকে (Amit Shah on Indus Water Treaty) একাধিক শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন বলে জানা যাচ্ছে। সেখানে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে কীভাবে 'হাতে নয়, আরও ভয়ঙ্কর ভাবে ভাতে' মারা যায় সে বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী (Union minister of Jal Shakti CR Paatil) বলেন, 'এক ফোঁটা জলও পাকিস্তানে যেতে দেব না'। আর তা যদি না দেওয়া হয় তাহলে জলের অভাবে কার্যত ছটফট করবে পাকিস্তান।

তবে জানা যাচ্ছে, বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে তিন পর্যায়ে এই সিদ্ধান্তকে কার্যকর করতে চলেছে নরেন্দ্র মোদী সরকার। সবার আগে জল ধারণ ক্ষমতা বাড়াতে হবে। সিন্ধু নদীর তীরবর্তী বাঁধগুলিতে এই জল ধারণ ক্ষমতা বাড়াতে চায় সরকার। এই প্রসঙ্গে কেন্দ্রীয়মন্ত্রী সিআর পাটিল বলেন, অমিত শাহের উপস্থিতিতে রোডম্যাপ তৈরি করা হয়ে গিয়েছে। একাধিক অপশন নিয়ে আলোচনা হয়েছে। এরপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রীর কথায়, সরকার শর্ট টার্ম মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী ব্যবস্থা নিয়ে কাজ করছে। যাতে এক ফোঁটাও জল পাকিস্তানে না যায়। শীঘ্রই নদী থেকে পলি অপসারণের কাজ করা হবে যাতে জল বন্ধ করা যায় এবং একাধিক বিষয় নিয়ে সরকার কাজ করছে বলেও এদিন জানান সিআর প্যাটেল। যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
Amit Shah on Indus Water Treaty: একনজরে চুক্তি
ভারত ও পাকিস্তানের মধ্যে ঐতিহাসিক সিন্ধু জল চুক্তি হয় ১৯৬০ সালে। সিন্ধুর পূর্বদিকের উপনদী তথা বিয়াস, রবি ও শতদ্রুর জল ভারত ও পশ্চিম দিকের উপনদী তথা চেনাব, সিন্ধু ও ঝিলামের জল পাকিস্তানের দিকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল চুক্তিতে। তবে সেই সিন্ধু জল চুক্তি বন্ধের সিদ্ধান্ত নিয়ছে নরেন্দ্র মোদী সরকার। যার জেরে পাকিস্তানে কৃষি, অর্থনীতি, খাদ্য নিরাপত্তায় ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা। এমনকী জল না পেয়ে পাকিস্তান গরমে শুকিয়ে যাবে বলেও আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না সামরিক বিশ্লেষকরা। আর তাতেই আশঙ্কার কালো মেঘ সিমান্তের ওপারে।
Amit Shah on Indus Water Treaty: যুদ্ধের সমান বলছে পাকিস্তান
সিন্ধু জল চুক্তি ভারত বাতিল করতেই নড়েচড়ে বসেছে পাকিস্তান সরকার। এই সিদ্ধান্ত 'যুদ্ধে' সমান বলে ইতিমধ্যে দাবি করা হয়েছে। এর মধ্যেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (Pakistan Prime Minister Shehbaz Sharif) জানিয়ছেন, ভারত একতরফা ভাবে সিদ্ধান্ত নিয়েছে। আলোচনার মাধ্যমেই সমাধানের পথে হাঁটব আমরা। জলের প্রবাহ বন্ধ করে দিলে অবিচার হবে।












Click it and Unblock the Notifications