'রোহিঙ্গারা কখনওই ভারতীয় নাগরিক হিসাবে বিবেচিত হবেন না', সংসদে CAB নিয়ে বার্তা শাহের

'ভারতীয় মুসলিমদের কোনও আশঙ্কার কারণ নেই' বলে সংসদে ইতিমধ্যেই আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্তিরী অমিত শাহ।

'ভারতীয় মুসলিমদের কোনও আশঙ্কার কারণ নেই' বলে সংসদে ইতিমধ্যেই আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্তিরী অমিত শাহ। সোমবার নাগরিকত্ব সংশোধনী বিল পেশের নিরিখে একাধিক বিষয় নিয়ে সংসদে আলোচনা হয়। আর সেই আলোচনার প্রেক্ষিতে অমিত শাহ এই বিল সংক্রান্ত একাধিক তথ্য দিয়েছেন। প্রসঙ্গ উঠেছে রেহিঙ্গা মুসলিমদের নিয়েও।

রোহিঙ্গা প্রসঙ্গে অমিত শাহের সাফ বার্তা

রোহিঙ্গা প্রসঙ্গে অমিত শাহের সাফ বার্তা

লোকসভায় যখন নাগরিকত্ব বিল নিয়ে আলোচনার উত্তেজনা তুঙ্গে ছিল, তখন অমিত শাহ জানিয়ে দেন নাগরিকত্ব ইস্যুতে ৩৭১ ধারাকে হাত দেবেনা কেন্দ্র। আর সেই সূত্র ধরেই তিনি বলেন, রেহিঙ্গা মুসলিমরা ভারতীয় নাগরিক হিসাবে কিছুতেই পরিগণিত হবেন না।তিনি জানিয়েদেন মায়ানমার থেকে বাংলাদেশের পথে আসা রোহিঙ্গাদের মেনে নেবেনা ভারত।

৩৭১ ধারা ও উত্তরপূর্ব ভারত

৩৭১ ধারা ও উত্তরপূর্ব ভারত

মূলত ভারতীয় সংবিধানের ৩৭১ ধারা অনুযায়ী দেশের একাধিক রাজ্যকে বিশেষ বিধান দেওয়া হয়। এক্ষেত্রে অসম, মণিপুর , মিজোরাম, অরুণাচল প্রদেশকে এই বিশেষ বিধানের মধ্যে রাখা হয়। আর সেই বিধান অনুযায়ী, অসমের বিধানসভায় উপজাতি সদস্যদের নিয়ে কমিটি থাকবে, মণিপুরের কমিটিতে থাকবেন পার্বত্য প্রদেশের সদস্যরা। এরকম বেশ কিছু বিশেষ বিধান থাকে ৩৭১ ধারার আওতায় থাকা রাজ্যগুলিতে। আর উত্তরপূর্বের ক্ষেত্রে সেই বিধানে কোনও মতেই হস্তক্ষেপ করা হবে না বলে জানান অমিত শাহ।

গোটা দেশে এনআরসি হবে

গোটা দেশে এনআরসি হবে

রোহিঙ্গা মুসলিম প্রসঙ্গে লোকসভায় যেমন বার্তা দিয়েছেন অমিত শাহ, তেমনই এআরসি নিয়েও ফের নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রক যে ভারতে এনআরসি করবেই , তা ফের দৃপ্তকণ্ঠে জানিয়ে দেন অমিত শাহ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+